Sunday, March 15, 2026

রাহুলের ‘শাস্তি’ বহাল রাখা বিচারপতিকে গুজরাট থেকে পাটনা বদলি সুপ্রিমকোর্টের

Date:

Share post:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) ২ বছরের সাজা দেওয়া সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের বেআইনি পদোন্নতির উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আগেই। এবার সেই সাজা বজায় রাখা গুজরাট হাইকোর্টের(Gujrat HighCourt) বিচারপতিকে বদলির নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছককে পটনা হাই কোর্টে(Patna HighCourt) বদলি করল। একইসঙ্গে দেশের বিভিন্ন হাইকোর্টের ৮ বিচারপতিকে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, রাহুলের বিরুদ্ধে গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির দায়ের করা ‘অপরাধমূলক মানহানি’ মামলায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হরিশ হাসমুখভাই বর্মা দু’বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে। এর পরেই নিয়ম ভেঙে তাঁর পদোন্নতি হয়েছিল বলে অভিযোগ। গত ১২ মে বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ সেই পদোন্নতিতে স্থগিতাদেশ দেয়। এদিকে বিচারক বর্মার দেওয়া সাজা গত ৩ এপ্রিল বহাল রাখেন সুরাট জেলা দায়রা আদালতের বিচারক রবিন পল মোগেরা। তিনি ২০০৪ সাল পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক মামলায় অভিযুক্ত বিজেপি নেতা অমিত শাহের (বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী) আইনজীবী ছিলেন। এরপর গুজরাট হাইকোর্টের বিচারপতি প্রচ্ছক গত ৭ জুলাই নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন খারিজ করেন। তবে গুজরাটের একের পর এক আদালতে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। এরপর গত ৪ অগাস্ট রাহুলের সাজার উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপর লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে সাংসদ পদ ফিরিয়ে দেন। সেই ঘটনার পরপরই এবার গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছককে পটনা হাই কোর্টে বদলি করল কলেজিয়াম।

spot_img

Related articles

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...

তামিলনাড়ুর লড়াই দ্বিমুখী! ভোট ঘোষণার দিন বিজয়কে CBI তলব, চাপের কৌশল বিজেপির

ডিএমকে জোটকে তামিলনাড়ুর ক্ষমতা থেকে যে কোনও মূল্যে সরানোর কৌশল জারি বিজেপির। একদিকে এসআইআর করে রাজ্যের মানুষের ভোটাধিকার...

মানবিক, রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামিয়ে ছুটলেন অভিষেক

অভিষেকের মানবিক মুখ। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে...

সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না

দেবাশিস বিশ্বাস গতকাল শিলিগুড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দোর্দণ্ড প্রতাপ বাম নেতা শ্রী অশোক ভট্টাচার্য বলেছেন যে অতীতে বর্তমান...