Wednesday, April 8, 2026

নন্দীগ্রামের ত্রিশঙ্কু পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে

Date:

Share post:

নন্দীগ্রামের (Nandigram) আমদাবাদ ২ ত্রিশঙ্কু হওয়া পঞ্চায়েত এবার তৃণমূলের (TMC) দখলে এলো। পঞ্চায়েত প্রধান হয়েছেন পূর্ণচন্দ্র মণ্ডল (Purnachandra Mandol)। কিন্তু অভিযোগ, পঞ্চায়েত তৃণমূলের দখলে আসার পরেই দলবদলু BJP বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) প্রায় ৫০ জন সিআরপিএফ জওয়ানকে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হওয়া পূর্ণচন্দ্রকে তুলে নিয়ে যান। এই অভিযোগ করেছেন নন্দীগ্রাম ২ ব্লকের তৃণমূল সভাপতি অরুণাভ ভুঁইয়া। তাঁর আরও অভিযোগ শুভেন্দু এখন জোর করে পূর্ণচন্দ্রকে দিয়ে বলানোর চেষ্টা করছেন যে তিনি বিজেপি করেন।

গোটা বিষয়টি নন্দীগ্রাম থানায় জানিয়েছেন আমদাবাদ ২-এর তৃণমূল নেতৃত্ব। জানানো হয়েছে দলের উচ্চ নেতৃত্বকেও। আমদাবাদ এক নম্বর অঞ্চলে হেরে গিয়ে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। আর সে সবই হচ্ছে বিজেপি বিধায়ক শুভেন্দুর অঙ্গুলি হেলনে- অভিযোগ অরুণাভর।

আরও পড়ুন- শহরের ‘কিড.নি’কে জবরদখল মুক্ত করতে বদ্ধ পরিকর রাজ্য, শুরু সমীক্ষা 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...