Saturday, June 13, 2026

শহরের ‘কিড.নি’কে জবরদখল মুক্ত করতে বদ্ধ পরিকর রাজ্য, শুরু সমীক্ষা

Date:

Share post:

পূর্ব কলকাতার জলাভূমিকে জবরদখল মুক্ত করতে বদ্ধ পরিকর রাজ্য সরকার (State Governor)। সমীক্ষার কাজ শুরু করেছে ভূমি দফতর। জাতীয় পরিবেশ আদালত এবং কলকাতা হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে ভূমি দফতরের অধীন অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে পূর্ব কলকাতা জলাভূমি এলাকার অন্তর্ভুক্ত ৩৭ টি মৌজায় বসবাসকারীদের জমি রেকর্ড সংগ্রহ করেছে। বিভিন্ন সরকারি দফতরের হাতে থাকা জমির তালিকাও প্রস্তুত করা হচ্ছে। এর মাধ্যমে জলাভূমির প্রকৃত দখলদারদের খুব সহজেই চিহ্নিত করা যাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

জলাভূমি এলাকায় পূর্ত ,সেচ, মৎস্য দফতরের মত একাধিক দফতরের জমি রয়েছে। ৩৭ মৌজায় ১১০টি গ্রামে প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস রয়েছে। জমির মালিক ছাড়াও বর্গাদার, বৈধ পাট্টাধারী বসবাসকারীদেরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া, ১২ হাজার হেক্টর জুড়ে ছড়িয়ে থাকা ওই জলাভূমি এলাকায় বিভিন্ন সরকারি দফতরের হাতে থাকা জমিরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। কলকাতা (Kolkata) ও বিধান নগর পুরনিগম এবং কয়েকটি পঞ্চায়েতের খাস জমি রয়েছে ওই জলাভূমিতে। ভূমি দফতর সূত্রে খবর, ইতিমধ্যে ৩৭টি মৌজার মধ্যে ৩৬টি মৌজার জমি সংক্রান্ত সমীক্ষার কাজ শেষ হয়েছে। অত্যন্ত দ্রুত শেষ করে আদালতের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।

শহরের কিডনি (Kedney) বলে পরিচিত পূর্ব কলকাতা জলাভূমি রক্ষায় পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সেটি তৈরি হচ্ছে পুর, পঞ্চায়েত এবং রাজ্য পুলিশের সহযোগিতায়। পরিকল্পনার মধ্যে রয়েছে, কেউ এই জলাভূমি নষ্ট করলে কীভাবে তা আটকানো হবে। মৎস্যচাষ এবং কৃষিকাজের জন্য একে আরও উর্বর করা সম্ভব কি না, দেখা হবে সেটাও। এই জলাভূমির গুরুত্ব বোঝাতে স্কুলস্তর থেকেই শুরু হবে প্রচারমূলক কর্মসূচি। চলবে গবেষণা। মাটির দূষণ ঠেকাতে জৈব পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ দেওয়া হবে স্থানীয় কৃষকদের। এলাকায় বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নেও পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন- ১৭ মাস পর স্বস্তি! নবাব মালিককে দু’মাসের অন্তর্বর্তী জামিনের ‘সুপ্রিম’ নির্দেশ

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...