Tuesday, June 23, 2026

১৭ মাস পর স্বস্তি! নবাব মালিককে দু’মাসের অন্তর্বর্তী জামিনের ‘সুপ্রিম’ নির্দেশ

Date:

Share post:

টানা দেড় বছর কারাবাসের পর দুমাসের অন্তর্বর্তী জামিন পেলেন মহারাষ্ট্রের (Maharashtra) প্রাক্তন মন্ত্রী এনসিপি (NCP) নেতা নবাব মালিক (Nawab Malik)। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণেই তাঁকে দু’মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সাফ জানিয়েছে, মামলার ‘মেরিটে’র উপর ভিত্তি করে নয়, কেবল স্বাস্থ্যের (Health) কারণে জামিন দেওয়া হচ্ছে নবাবকে।

জানা গিয়েছে, কিডনির অসুখ সহ একাধিক দুরারোগ্য রোগে ভুগছেন প্রবীণ এনসিপি নেতা। আর সেকারণেই সুপ্রিম কোর্টও জামিন দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন তিনি। বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি নবাবকে গ্রেফতার করে ইডি। এমনিতেই নবাব মালিক এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে নিশানা করার জন্য খবরের শিরোনামে এসেছিলেন। ২০২১ সালের অক্টোবরে সেই অফিসার মুম্বই উপকূলের একটি ক্রুজ জাহাজে অভিযান চালান। আর তারপরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে।

চলতি বছরের জুলাই মাসে তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বোম্বে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন নবাব। সেইসময় হাইকোর্ট তাঁর সেই জামিনের আবেদন নাকচ করে দেয়। হাই কোর্ট সাফ জানায়, তিনি কোনও জটিল রোগে ভুগছেন না।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...