Friday, April 3, 2026

ফের কোটায় ছাত্রের র.হস্যমৃত্যু! আত্মহ.ত্যা অনুমান পুলিশের

Date:

Share post:

ফের ছাত্রের রহস্যমৃত্যুতে শিরোনামে রাজস্থানের কোটা। বৃহস্পতিবার ফের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। এই নিয়ে গত এক সপ্তাহে তিন ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল কোটায়।যদিও এই ঘটনায় কোনও সুইসাইড নোট মেলেনি। তবে মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে অনুমান, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া।

আরও পড়ুনঃ ‘কোটা ফ্যাক্টরি’তে ফের অস্বাভাবিক মৃ*ত্যু এক পড়ুয়ার

পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম মণীশ প্রজাপত(১৭ )। উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা ছিল মণীশ। মাস ছয়েক আগে কোটার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। জয়েন্ট এন্ট্রাসের জন্য প্রস্তুতি নিচ্ছিল ওই ছাত্র। বৃহস্পতিবার ছাত্রটির ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, পড়াশুনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে ওই পড়ুয়া।


ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং– এসব শাখায় বড় বড় প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়ার জন্য এই কোটায় প্রস্তুতি নিতে আসে হাজার হাজার পড়ুয়া। গত কয়েক দশক ধরেই সারা দেশে বেশ নামও করেছে কোটার কোচিং সেন্টারগুলি।প্রস্তুতির চাপ নিতে না পেরে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। সেকারণে বছর বছরই কোটায় এই মৃত্যু মিছিল লেগে থাকে। এই বছরে এই নিয়ে কোটায় মোট ২১ জন ছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠল। গত বছর এই সংখ্যাটা ছিল ১৫।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...