Friday, April 3, 2026

বিয়ের পিঁড়িতে সোহিনী! প্রকাশ্যে ‘সম্পূর্ণা ২’-এর লুক, এটা প্রিক্যুয়েল না সিক্যুয়েল

Date:

Share post:

প্রথম সিজনে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই দ্বিতীয় সিজন নিয়ে উন্মাদনা বেড়েছে। হইচই প্ল্যাটফর্মে কবে সোহিনী- রাজনন্দিনী (Sohini Sarkar & Rajnandini Paul)অভিনীত ‘সম্পূর্ণা’ দ্বিতীয় ভাগ (Sampurna Season 2) নিয়ে আসবে সেটার অপেক্ষা করছিলেন দর্শক। যদিও স্ট্রিমিং কবে হবে সেটা এখনও জানা যাচ্ছে না। কিন্তু নজর কেড়েছে প্রথম ঝলক। যেখানে লাল বেনারসীতে বিয়ের পিঁড়িতে সোহিনী। অথচ প্রথম সিজনে তো ‘সম্পূর্ণা’ রূপে সোহিনীকে বিবাহিত দেখেছেন দর্শক। আর সেখানে ধরা দেয় নন্দিনীর সংগ্রাম। পাশে দাঁড়িয়েছিলেন সম্পূর্ণা। কিন্তু সম্পূর্ণার সংগ্রামের খোঁজ কেউ করেছিল কি? এই গল্পে বড় জা-এর সংগ্রামের দেখা মিলবে। অর্থাৎ গল্প কি গড়াবে ফ্ল্যাশব্যাকে? এই নিয়ে কোনও মন্তব্যে নারাজ অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)।

‘সম্পূর্ণা’ সিরিজ়ে অভিনয়ের পর থেকেই দ্বিতীয় সিজনের জন্য দর্শকদের মতো অভিনেতারাও মুখিয়ে ছিলেন। নতুন সিজ়নটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal)। তিনি বলছেন এই সিজ়নে দর্শক সম্পূর্ণার জীবনের নানা কাহিনী, উত্থান-পতন এবার সামনে আসবে। ভাবনা চিন্তার আমূল পরিবর্তন হতে চলেছে। রাজনন্দিনী বলছেন, এই সিরিজ তাঁকে আলাদা জনপ্রিয়তা দিয়েছে। নন্দিনী এবং সম্পূর্ণার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে নতুন সিজ়নের গল্প। সম্পূর্ণার স্বামী প্রতিমের চরিত্রে এবারও দেখা যাবে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কি সোহিনী আর প্রান্তিকের অনস্ক্রিন সম্পর্কের মধ্যেও লুকিয়ে আছে রহস্য? উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...