Wednesday, June 24, 2026

যাদবপুরের ছাত্রের অস্বাভাবিক মৃ.ত্যু! হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে দায়ের খু.নের মামলা

Date:

Share post:

ছেলের অস্বাভাবিক মৃত্যুতে (Unnatural Death) হস্টেলের (Hostel) আবাসিকদের বিরুদ্ধে এবার খুনের মামলা দায়ের করলেন যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadeep Kundu) বাবা রমাপ্রসাদ কুণ্ডু (Ramaprasad Kundu)। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার মামলা রুজু করল পুলিশ। অবশ্য পুলিশ সূত্রে খবর, স্বপ্নদীপের বাবা নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। কীভাবে সে হস্টেলের বারান্দা থেকে পড়ে গেল তা নিয়েও রহস্য দানা বাঁধছে। পাশাপাশি র‍্যাগিংয়ের বিষয়টিকেও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠছে তাহলে কী র‍্যাগিংয়ের বলি প্রথম বর্ষের ছাত্র?

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত ১০-১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এদিকে বিষয়টির কথা জানতে পেরেই স্বপ্নদীপের বাবাকে ফোন করে দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জয়েন্ট সিপি ক্রাইম জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে আছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে, তবে ঠিক কী হয়েছে এখনই তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনায় ১০-১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

তদন্তকারীদের একাংশের দাবি, স্বপ্নদীপের ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) অনুযায়ী, নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণেই ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের মাথার বাঁ দিকের হাড়ে চিড় ছিল। বাঁ দিকের পাঁজরের হাড়ও ভেঙে যায়। সেই কারণেই অভ্যন্তরীণ আঘাত আরও গুরুতর হয়ে ওঠে। ভেঙে গিয়েছিল কোমরও। তবে ছাত্রের শরীরে মদ্যপানের কোনও প্রমাণ মেলেনি। সাধারণ খাবারই খেয়েছিলেন স্বপ্নদীপ।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...