Thursday, June 25, 2026

সিরিয়ার সেনাবাহিনীর উপর বারবার আই.সিস হা.মলা, মৃ.ত অন্তত ২৩

Date:

Share post:

তিনদিনে একবার নয় ,দু-দুবার জঙ্গি আক্রমণ (Terrorist attack)। সিরিয়ায় দাপট দেখাচ্ছে আইসিস (ISIS)। বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি বাসে হামলা চালায় আইসিস (ISIS) জঙ্গিরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ জন সেনার। এখনও প্রায় ১০ জনের বেশি সেনাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার সেনাবাহিনীর বাসে হামলা চালায় আইসিস জঙ্গি সংগঠন। সেনা কর্মীরা কিছু বোঝার আগেই নির্বিচারে গুলি চলতে থাকে। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলির তরফে জানানো হয়েছে কয়েকদিন ধরে আইসিস জঙ্গিরা সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে হামলা চালাচ্ছে। বহু মানুষ মারা যাচ্ছেন, অনেকে জখম হচ্ছেন। আরও ১২জন সেনা নিখোঁজ বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এর আগে রাকা শহরে সেনাবাহিনীর ওপর হামলা চালায় আইসিস জঙ্গিরা। সেই ঘটনায় কমপক্ষে ১০ সেনার মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। প্রসঙ্গত ২০১৯ সালে সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনীর নেতৃত্বে আইসিস জঙ্গি দমনে খানিকটা কমে যায় জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব। তবে বর্তমানে নতুন করে একাধিক নাশকতা চালাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী।

 

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...