Thursday, June 25, 2026

১৮ দফা আলোচনাতেও মেলেনি সমাধান, ফের লালফৌজের সঙ্গে বৈঠকে ভারতীয় সেনা

Date:

Share post:

যুদ্ধের মেঘ কাটলেও, লাদাখ(Ladakh) সীমান্তে ভারত চিন সম্পর্কে যেভাবে চিড় ধরেছে তা সহজে মেরামত সম্ভব নয়। এহেন পরিস্থিতিতে ফের একবার সামরিক বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। জানা যাচ্ছে, আগামী ১৪ অগাস্ট বৈঠকে বসতে চলেছেন ভারত ও চিনের কম্যান্ডররা।

এলওসি’তে(LOC) দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্ত রাখতে এর আগে দুই দেশের বাহিনীর মধ্যে ১৮ দফা আলোচনা হয়েছে। কিন্তু সীমান্ত বিবাদ মেটাতে সেই অর্থে বড় কোনও সাফল্য মেলেনি। এহেন পরিস্থিতিতে এবারের বৈঠকের উদ্দেশ্য হচ্ছে, পূর্ব লাদাখে(Ladakh) প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষের কেন্দ্রগুলি থেকে সেনা প্রত্যাহার ও শান্তি বজায় রাখা। লালফৌজের সঙ্গে আলোচনায় ভারতের প্রতিনিধিত্ব করবেন ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাশিম বালি। সূত্রের খবর, লাদাখ সীমান্তের চুশুল-মলডো বর্ডার পয়েন্টে আলোচনায় বসবে দুই পক্ষ।

উল্লেখ্য, অতীতে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান চেয়ে বৈঠকে বসেন ভারত এবং চিনের বিদেশমন্ত্রী। গত বছর জি-২০ দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে (G-20 Summit) যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সেখানেই চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র (Wang Yi) সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন তিনি। নিজেই টুইট করে বৈঠকের কথা জানিয়েছিলেন জয়শংকর।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...