Friday, April 3, 2026

যাদবপুরের পড়ুয়ার রহস্য মৃ.ত্যুতে পুলিশের নজরে হোস্টেলের আরও ৪ বোর্ডার 

Date:

Share post:

শান্ত স্বভাবের মেধাবী ছাত্রের মৃত্যুটা এখনও মেনে নিতে পারছে না পরিবার ও প্রিয়জনেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হস্টেলে মৃত স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadip Kundu) বাড়িতে কান্নার হাহাকারের মাঝেই একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে, দোষীরা ছাড়া পেয়ে যাবেন না তো? বুধবার রাত সওয়া ১১টা নাগাদ মা-কে ফোন করেছিলেন স্বপ্নদীপ। কার্যত আর্তনাদ করে বলেছিলেন “মা তুমি এখনই এসো। আমাকে নিয়ে যাও। তোমাকে আমার অনেক কথা বলার আছে।” তিনি কী বলতে চেয়েছিলেন, সেটা আর জানা হল না মায়ের। তদন্ত নেমে সৌরভ চৌধুরী (Saurav Chowdhury) নামে এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। মনোতোষ নামের আরও এক বোর্ডারকেও জিজ্ঞাসাবাদ চলছে। আর এখান থেকেই আরও ৪ প্রাক্তনীর দিকে নজর পুলিশের। মেন হোস্টেলের ডিনকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

বৃহস্পতিবার সৌরভকে গ্রেফতার করার পর আজ তাঁকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই সৌরভের কথার মধ্যে একাধিক অসঙ্গতি মিলেছে। বুধবার রাতে স্বপ্নদীপের সঙ্গে চা খেতে বেরিয়েছিলেন সৌরভ। এরপর স্বপ্নদ্বীপ হোস্টেলে পৌঁছে চার প্রাক্তনীর সঙ্গে প্রায় তিন ঘন্টা সময় কাটান। ঠিক তার পরেই পড়ুয়া হোস্টেলের করিডোর থেকে ঝাঁপ দেন। তদন্তকারী অফিসাররা মনে করছেন এই তিন ঘণ্টার মধ্যেই এমন কিছু ঘটেছিল যে কারণে নিজেকে শেষ করে দিতে বাধ্য হন স্বপ্নদীপ। তাহলে কি সমকামিতার যে কথা বারবার উঠে আসছে সেই বিষয় নিয়েই মৃত পড়ুয়াকে টার্গেট করা হয়েছিল? স্বপ্নদীপের বাবা-মা, মামা-মামিরা কেউ মানতে রাজি নন যে, তিনি আত্মহত্যা করেছেন। রামপ্রসাদের দাবি, “আমার ছেলেকে ওরা মারাত্মক র‌্যাগিং করেছে। প্রচণ্ড অত্যাচার করেছে। সেটা যাতে জানাজানি না হয়, তার জন্যই ওকে খুন করা হয়েছে।” স্বপ্নদীপের মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে প্রথম সৌরভের নাম উঠে আসে। যদিও চন্দ্রকোনার বাসিন্দা সৌরভ অত্যন্ত শান্ত স্বভাবের মেধাবী ছাত্র ছিলেন বলেই তার পরিবারের দাবি। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে সৌরভ এমন ঘটনা সঙ্গে যুক্ত থাকতে পারেন।প্রশ্ন একটাই, এই অপমৃত্যুর পিছনে আসল কারণ কী? ঠিক কী ঘটেছিল সে দিন? উত্তর এখনও মেলেনি।

 

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...