Wednesday, May 13, 2026

সম.কামী টিটকিরি! হোস্টেল নাকি ক্যাম্পাস, কোথায় র‌্যা.গিংয়ের শি.কার স্বপ্নদীপ?

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বাংলা বিভাগে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadip  Kundu) মৃত্যুর রহস্য উন্মোচন করতে গিয়ে বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুলিশের মাথায়। স্বপ্নদীপ র‌্যাগিংয়ের শিকার সে ব্যাপারে সকলে মোটামুটি নিশ্চিত। যার জন্যই একজন সুস্থ-স্বাভাবিক ছেলে ঘটনার আগে অস্বাভাবিক আচরণ করছিল। তবে প্রশ্ন, হোস্টেল নাকি ক্যাম্পাস, কোথায় র‌্যাগিংয়ের শিকার স্বপ্নদীপ? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উঠে আসছে একাধিক বয়ান। ক্লাসের মধ্যেই কি লুকিয়ে রয়েছে স্বপ্নদীপ কুণ্ডুর ‘আমি সমকামী নই’ কথাটির রহস‌্য? গত, বুধবার হস্টেলে গিয়ে এই কথাটি বলতে বলতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন স্বপ্নদীপ। হস্টেলের বেশ কয়েকজন ছাত্রের বয়ানে উঠে এসেছে বিশ্ববিদ‌্যালয়ের ক্লাসেই র‌্যাগিংয়ের তত্ত্ব। তাঁদের দাবি, র‌্যাগিং চলাকালীন এক সহপাঠিনীকে ‘প্রেম নিবেদন’ করতে না পারায় তাঁকে সকলের সামনে সমকামী বলা হয়, যা স্বপ্নদীপ মেনে নিতে পারেনি। সেদিন বাংলা বিভাগের প্রথম বর্ষের আরও কয়েকজন ছাত্র তার প্রত‌্যক্ষদর্শী ছিল বলে পুলিশ সূত্রে খবর। সেদিন কী হয়েছিল, তা জানতে বৃহস্পতিবার বাংলার প্রথম বর্ষেরই পাঁচ ছাত্রছাত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

যদিও বাংলা বিভাগের ছাত্রদের পাল্টা অভিযোগ, স্বপ্নদীপ হস্টেলের ‘সিনিয়র’ আবাসিকদের র‌্যাগিংয়ের শিকার। দুই পক্ষের দু’রকম দাবিই যাচাই করছেন লালবাজারের গোয়েন্দারা। হস্টেলের আবাসিকদের দাবি, গত মঙ্গলবার থেকেই আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিলেন স্বপ্নদীপ। জিজ্ঞাসা করা হলে আবাসিকদের ছাত্রটি জানান, বাংলা বিভাগে ক্লাসেই কয়েকজন ‘সিনিয়র’ তাঁকে র‌্যাগিং শুরু করেন। প্রথম বর্ষেরই এক ছাত্রীকে বলেন প্রেম নিবেদন করতে। ছাত্রীও লজ্জায় পড়ে যান। ওই অবস্থায় কিছুতেই সহপাঠিনীকে প্রেম নিবেদন করতে পারছিলেন না স্বপ্নদীপ। তখনই তাঁকে ঘিরে শুরু হয় সিনিয়রদের মশকরা। কয়েকজন স্বপ্নদীপকে ‘সমকামী’ বলতে থাকেন। কয়েকজন বলেন, হস্টেলে গেলে সমকামীদেরই শিকার হতে হবে তাঁকে।

তবে হোস্টেলে হোক কিংবা ক্যাম্পাসে, র‌্যাগিংয়ের ফলেই এই মর্মান্তিক ঘটনা সে ব্যাপারে পুলিশ কার্যত নিশ্চিত। খুনের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে প্রাক্তন এক ছাত্র সৌরভ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ, তাঁকে আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিশ। তারপর সৌরভের ভূমিকা খতিয়ে দেখার কাজ শুরু হবে।

 

 

 

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...