Tuesday, June 23, 2026

মেট্রোর কাজের জন্য আজ থেকেই বন্ধ সেক্টর ফাইভের রাস্তা! 

Date:

Share post:

এক সপ্তাহ হতে চলল টেকনোপলিস স্টেশনে (Metro Rail Work in Technopolis Station) মেট্রোর কাজ চলছে। কিন্তু এখনও পর্যন্ত রাস্তা বন্ধ করা হয়নি। আজ রাত থেকেই আগামী ছয় মাসের জন্য বন্ধ হতে চলেছে এই কানেক্টর। মেট্রোরেলের কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানালেন বিধাননগর ডিসি ট্রাফিক ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee, Bidhannagar DC Traffic)।

টেকনোপলিসের সামনের রাস্তা ধরে এয়ারপোর্টের দিক থেকে সল্টলেকের (Airport to Saltlake)দিকে যেতে সুবিধা হয়। কিন্তু আগামী ৬ মাসের জন্য কলকাতা যেতে হলে অন্য রাস্তা ব্যবহার করার আবেদন জানিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commisionerate)। বিকল্প হিসেবে নিউ টাউনের নারকেলবাগান মোড় থেকে এম আর ধরে চিংড়িঘাটার দিকে যাওয়া যাবে কিংবা সল্টলেকের রাস্তাও ধরা যেতে পারে। মেট্রো স্টেশনের কাজের জন্য টেকনোপলিসের সামনে লাল বক্স করে দেওয়া হয়েছে। কলকাতা লেন পুরোপুরি বন্ধ থাকবে। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে যে এল বি রোড বা সল্টলেকের দিকে যাওয়ার প্রয়োজন হলে, সেক্ষেত্রে কেয়া মোটর্স এর সামনে থেকে টেকনোপলিস বিল্ডিংয়ের পিছনের দিকে রাস্তা ব্যবহার করা যেতে পারে। নিউটাউন বক্স ব্রিজ থেকে নেমে কেয়া মোটর্স হয়ে ফিলিপস মোড়, আরএস সফটওয়্যার মোড় হয়েও কলকাতার দিকে যেতে পারবেন নিত্যযাত্রীরা।

 

 

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...