Monday, February 23, 2026

মমতার প্রকল্পকে নকল! কন্যাশ্রীর সামনে ডাহা ফেল মোদির সাধের বেটি বাঁচাও, বেটি পড়াও

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যুগান্তকারী প্রকল্প কন্যাশ্রীকে (Kanyashree) নকল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে গিয়ে বিপাকে ডবল ইঞ্জিন সরকার (Double Engine Government)। কিছু সময় গড়াতেই স্পষ্ট, জননেত্রীকে টেক্কা দিতে  গায়ের জোরে লোক ঠকিয়েছে কেন্দ্র। তথ্য অনুযায়ী, কন্যাশ্রী প্রকল্পে রাজ্য এখনও পর্যন্ত খরচ করেছে মোট ১৬ হাজার কোটি টাকা। আর সেখানে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে সারা দেশের জন্য মোদি সরকার খরচ করেছে মাত্র ১২৭০ কোটি টাকা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এরমধ্যে ৪০১ কোটি টাকাই খরচ করা হয়েছে বিজ্ঞাপনে (Advertisement)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পে গত ১০ বছরে উপকৃত হয়েছে বাংলার ৮১ লক্ষ ১৮ হাজার ৩৪৫ জন। সবচেয়ে বড় সাফল্য, এই সমাজকল্যাণ প্রকল্পের দৌলতে রাজ্যে স্কুলছুটের হার নেমে দাঁড়িয়েছে ২ শতাংশেরও নীচে। আগে মাধ্যমিকস্তরে স্কুলছুটের হার ছিল ১৬.২৩ শতাংশ। ১০ বছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১.৭৪ শতাংশে। উচ্চমাধ্যমিক স্তরে স্কুলছুটের হার ১৫.৪ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৭.০৮ শতাংশে। ২০১৩ সালে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে ‘কন্যাশ্রী’ প্রকল্প যখন চালু হয়েছিল তখন সামনে ছিল মূলত দু’টি লক্ষ্য, প্রথমত স্কুলছুটের প্রবণতা বন্ধ করা এবং দ্বিতীয়ত বাল্যবিবাহ রোধ করা। দু’টি ক্ষেত্রেই মিলেছে প্রত্যাশিত সাফল্য। নারী ক্ষমতায়ণের পথে অত্যন্ত তাৎপর্য ভূমিকা নিয়েছে এই প্রকল্প। আন্তর্জাতিক স্বীকৃতির দৌলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প আজ বিশ্বের বিস্ময়।

এদিকে আগামী সোমবার রাজ্যের উদ্যোগে কন্যাশ্রী দিবস উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পৌরহিত্য করবেন মুখ্যমন্ত্রী। প্রকাশ করবেন একটি তথ্যসমৃদ্ধ বইও। পুরস্কৃত করবেন কৃতী কন্যাশ্রীদের।

 

 

spot_img

Related articles

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...