Saturday, April 4, 2026

মরশুমের প্রথম ডার্বির উন্মাদনা বাড়াতে শহরে ভিকি কৌশল

Date:

Share post:

খআর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হবে এই মরশুমের প্রথম ডার্বি। শনিবাসরীয় সকাল থেকেই শহরে দুই দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। এবার সেই উন্মাদনা আরও বাড়াতে শহরে পা রাখলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। বলি অভিনেতার পরনে ছিল ধূসর রঙের হুডিস আর মাথায় কালো রঙের টুপি। ডুরান্ড কাপের শনিবাসরীয় ডার্বিতে যুবভারতীর মঞ্চ মাতাবেন তিনি।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ডুরান্ড কাপের থিম সং ‘ভিড়ে। এই ’গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও ভিভিয়ান ফার্নান্ডেজ। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। দেশ জুড়ে ফুটবলকে নিয়ে মানুষের যে উন্মাদনা, সেটাই এই গানে ফুটিয়ে তোলা হয়েছে। গানটি ইতিমধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আর এবার ভিকির পাশাপাশি শনিবাসরীয় ডার্বিতে অরিজিৎ সিংয়ের উপস্থিত থাকার কথাও শোনা যাচ্ছে। যদি তিনি থাকেন, তাহলে আজ মেগা ডার্বি জমে যাবে, এমনটা বলাই যায়।

এর আগে ২০২৩ এর আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গান গেয়েছিলেন অরিজিৎ। সেই অনুষ্ঠানের শেষে মহেন্দ্র সিং ধোনিকে প্রণাম করার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল। এবারের ডার্বি যুদ্ধে অরিজিৎ ও ভিকি কৌশলকে ঘিরে কি তেমন কোনও আবেগী মুহূর্ত তৈরি হবে? সেটার জন্য আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...