Saturday, April 4, 2026

যাদবপুর ছাত্রমৃ.ত্যুতে নাম জড়াল আরামবাগের, হতবাক পরিবার!

Date:

Share post:

যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় এবার নাম জড়ালো হুগলির (Hoogli)। স্বপ্নদীপ কুণ্ডুর (Swapndip Kundu) মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার নিন্দা করে সরব হয়েছেন সবস্তরের মানুষ। এবার সেই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হুগলির আরামবাগের (Arambagh) বাসিন্দা মনোতোষ ঘোষ। মেধাবী ছাত্রের এই কাণ্ডে হতবাক এলাকা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দ্বিতীয় বর্ষের ছাত্র মনোতোষ। আরামবাগের সার্কাস মাঠ এলাকার বাসিন্দা তিনি।মনোতোষের বাবা শান্তিনাথ ঘোষ এলাকায় খাবারের দোকান চালান। ছেলে গ্রেফতার হয়েছে এটা ভেবে অবাক তিনি। বলেন যেদিন ঘটনা ঘটেছিল তারপরেই ছেলে ফোন করে বলেছিল যে তাকে পুলিশ হয়তো ডাকতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু পুলিশ ডাকতে পারে এই কথা ছেলে আগে থেকে কীভাবে জানলো সেই উত্তর পাওয়া যায়নি। রবিবার, শান্তিনাথ ঘোষ আরও বলেন, তাঁর ছেলে কীভাবে জড়িয়ে পড়ল সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু ছেলের কাছে আগে কখনও রাগিং-এর বিষয়ে শোনেননি বলে দাবি তাঁর।

আরও পড়ুন:‘ইন্ট্রো’র নামে ভয়া.বহ ব়্যা.গিং! স্বপ্নদ্বীপকে ঘাম মুছতে হয়েছে দেওয়ালে

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...