Saturday, June 20, 2026

বিয়ের বাড়ি যাওয়ার পথে ম.র্মান্তিক দুর্ঘটনা! মৃ.ত একই পরিবারের ৭ জন

Date:

Share post:

মিনি ভ্যানে করে হৈ হৈ করে বিয়ের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু মাঝ পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।মিনি ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের সাত সদস্যের। শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের দিদওয়ানা-কুচামান জেলায়।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা! সিমলায় ভয়া*বহ দুর্ঘটনায় মৃ*ত ২

পুলিশ সূত্রে খবর, শনিবার সীকর জেলা থেকে নাগাউরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল ওই পরিবারটি। খুনখুনা থানা এলাকায় বানথাড়ি গ্রামের কাছে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মিনি ভ্যানের। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, ভ্যানটি একেবারে দুমড়েমুচড়ে গিয়েছিল। গ্যাসকাটার দিয়ে গাড়ির দরজা কেটে সকল আরোহীদের উদ্ধার হয়। কিন্তু ঘটনাস্থলেই মারা যান ওই পরিবারের সাত জন। বাকি দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।



প্রত্যক্ষদর্শীদের মধ্যে এক জন জানিয়েছেন, দ্রুত গতিতে যাওয়ার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ভ্যানের চালক ধাক্কা মারে বাসটিতে।বিকট একটা আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসেছিলেন। তাঁরা দেখেন, একটি মিনি ভ্যান রাস্তার ধারে উল্টে পড়ে রয়েছে। উদ্ধার করতে চাইলেও মিনি ভ্যানটি দুমড়ে মুচড়ে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। পুলিশে খবর দেন স্থানীয়রাই। নিয়ে আসা হয় গ্যাসকাটারও। এর পর গাড়ির দরজা কেটে আরোহীদের উদ্ধার করা হয়।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...