Wednesday, June 24, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার চুরির অভিযোগ! খোয়া গেল ল্যাপটপ

Date:

Share post:

স্বপ্নদীপ মৃত্যুরহস্যের তদন্ত চলাকালীন চুরির ঘটনায় ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত দু’তিন ধরে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় ক্যাম্পাস। তার মধ্যেই রবিবার সকালে হস্টেলে ‘চুরি’ ঘটনা ঘটেছে বলে অভিযোগ আবাসিকদের । রাতের অন্ধকারে পড়ুয়াদের ঘরে ঢুকে বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন পড়ুয়ারা।

আরও পড়ুনঃ যাদবপুর ছাত্রমৃ.ত্যুতে নাম জড়াল আরামবাগের, হতবাক পরিবার!


অভিযোগ, রবিবার সকালে ঘুম থেকে উঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিকরা দেখেন তাঁদের মোবাইল ও ল্যাপটপ চুরি গেছে। চারটি মোবাইল ও দু’টি ল্যাপটপ নিয়ে চম্পট দিয়েছে চোর। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন পড়ুয়ারা।সঙ্গে সঙ্গে যাদবপুর থানাতেও খবর দেওয়া হয়।


বুধবার মধ্যরাতে এই হস্টেলেরই এফ-২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। ঘটনাকে কেন্দ্র করে এমনিতেই উত্তেজনা রয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ে। এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আরও এক অভিযুক্তের খোঁজ মিলেছে। এরইমধ্যে চুরির ঘটনা ঘটল বিশ্ববিদ্যালয়ে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...