Saturday, April 4, 2026

‘আদিপুরুষ’-এর রেকর্ড ভেঙে প্রথম দিনেই ৪০ কোটির ব্যবসা ‘গদর ২’-এর

Date:

Share post:

২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর’ এর প্রথম পর্ব। টানা ২২ বছর অপেক্ষার পর ফের বড় স্ক্রিনে ফিরল ‘গদর ২’।তবে অভিনেতা সানি দেওল এবং অভিনেত্রী আমিশা পটেল দীর্ঘদিন বড় স্ক্রিন থেকে দূরে থেকেও দর্শক তাঁদের কেমিস্ট্রি কেমন ভাবে নেবে তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন পরিচালক। তবে ১১ অগাস্ট অর্থ্যাৎ শুক্রবার ছবি মুক্তির পরই বড়সড় সাফল্য পেল ‘গদর ২’।

আরও পড়ুনঃ বড় ধা.ক্কা, প্রেক্ষাগৃহ থেকে সরছে ‘আদিপুরুষ’! 
বক্স অফিস সূত্রে খবর, ‘আদিপুরুষ’-এর রেকর্ডকে ছাপিয়ে প্রথম দিনই ৪০ কোটির মতো ব্যবসা করেছে ‘গদর-২’। যদিও বাংলায় তেমন ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। তবে গোটা দেশজুড়েই আমিশা-সানির রসায়ন দর্শকদের মন জয় করে নিয়েছে। বক্স অফিস সূত্রে খবর, ভালোই ব্যবসা করবে ছবিটি।
প্রসঙ্গত, চলতি বছরে ‘আদিপুরুষ’ ছবিটি প্রথম দিনে ব্যবসা করেছিল ৩২ কোটি টাকার। যদিও শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি প্রথম দিনে সব রেকর্ড ভেঙে আয় করেছিল ৫৫ কোটি টাকা। এরপরই দ্বিতীয় স্থানে ছিল ‘আদিপুরুষ’। এবার ‘আদিপুরুষের’ রেকর্ড ভেঙে দিল ‘গদর ২’। ১১ অগস্ট মুক্তি পাওয়া এই ছবিটির বিক্রি বাংলা ও পঞ্জাবে খুব একটা না হলেও উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার ও গুজরাটে দারুণ ব্যবসা করেছে। বাংলায় ছবিটি সে ভাব সাড়া না পাওয়ার কারণ হিসেবে অনেকেই বলছেন দেবের অভিনীত ব্যোমকেশ দেখতে ভিড় জমাচ্ছেন বাংলার দর্শকরা। ঘরের ছেলের ছবি দেখতে তাই বাংলায় সেভাবে ব্যবসা করতে পারেনি ‘গদর ২’।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...