Saturday, June 13, 2026

সিঙ্গাপুরে চ্যারিটেবল পোলো খেলায় মাতলেন ব্রিটিশ যুবরাজ! সঙ্গে বঙ্গতনয় প্রসূন মুখোপাধ্যায়

Date:

Share post:

শুধু রাজ পরিবারের দায়িত্ব সামলানোই নয়, সমাজসেবামূলক কাজেও যে সবার আগে এগিয়ে আসেন ব্রিটিশ যুবরাজ (British Prince) সেটা ফের প্রমাণিত। ৬ বছর পর সিঙ্গাপুরে একটি চ্যারিটেবল পোলো খেলায় (Charitable polo match) অংশ নিলেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি (Prince Harry)। সেন্টেবেল দাতব্য সংস্থায় (Centibel Charity)অনুদানের জন্য ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রমোশন সোসাইটি (International Sports Promotion Society) আয়োজিত এই ম্যাচে সিঙ্গাপুর পোলো ক্লাবের (Singapore Polo Club) বিপক্ষে প্রিন্সের আর্জেন্টিনার পোলো ক্লাব (Argentina polo Club) ৭-৭ গোলে ড্র করে। প্রিন্স (Prince Harry)নিজে ম্যাচে দুটি গোল করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর চ্যারিটেবল খেলায় প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সংগ্রহ হয়েছে। খেলায় প্রায় কয়েকশো দর্শক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের বিখ্যাত শিল্পপতি , বিনিয়োগকারী এবং সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত বঙ্গতনয় প্রসূন মুখোপাধ্যায় । এই ম্যাচে প্রিন্স হ্যারি ফরোয়ার্ড হিসেবে খেলেছেন এবং সাত মিনিটের ব্যবধানে দুটি গোল করেন।সেন্টেবেলের দূত ফিগেরাস জানিয়েছেন যে, দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে এই ম্যাচটি আয়োজন করা হয়। ২০০৬ সালে লেসোথোর প্রিন্স সিইসোসহ প্রিন্স হ্যারি সেন্টেবেল দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল দক্ষিণ আফ্রিকার অসহায় শিশুদের পাশে দাঁড়ানো, তাঁদের সাহায্য করা। সবশেষ ২০১৭ সালে সিঙ্গাপুরে একই দাতব্য সংস্থার তহবিল সংগ্রহের জন্য পোলো খেলায় অংশ নিয়েছিলেন প্রিন্স।

 

 

 

 

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...