Friday, April 3, 2026

স্বপ্নদীপের মৃ.ত্যু:রাতভর জিজ্ঞাসাবাদের পর আরও ২ গ্রে.ফতার

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত। দু’জনেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। ধৃতরা আগেই স্বপ্নদীপকে নানারকমভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করেছিল বলে পুলিশ সূত্রে খবর। এর আগে হস্টেলের আবাসিক সৌরভ চৌধুরীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে জেরা করেই এই দু’জনের নাম উঠে এসেছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ পুলিশের কাছে কী লিখিত অভিযোগ করেছিলেন?
শনিবার রাতে যাদবপুর থানায় এসেছিলেন জয়েন্ট সিপি ক্রাইম শঙ্খ শুভ্র চক্রবর্ত্তী। স্বপ্নদীপের মৃত্যুর তদন্তে রাতভর ১০ থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করা হয় মনোতোষদেরও। এরপরই রবিবার সকালে দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দীপশেখর বাঁকুড়ার বাসিন্দা। বয়স ১৯ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মনোতোষ হুগলির আরামবাগের বাসিন্দা। বয়স ২০ বছর। তিনি সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। হস্টেলের ১০৪ নম্বর ঘরে থাকেন তিনি। মনোতোষের অতিথি হিসাবেই হস্টেলে থাকছিলেন স্বপ্নদীপ।
প্রসঙ্গত, মনোতোষের নামে আগেই অভিযোগ করেছিলেন স্বপ্নদীপের বাবা। যদিও তাঁর নামে কোনও এফআইআর করা হয়নি। সৌরভকে জিজ্ঞাসাবাদ করে মনোতোষ এবং দীপশেখরের নাম জানতে পেরেছে পুলিশ। তার পর তাঁদের থানায় ডেকে পাঠানো হয়। মনোতোষের ঘরেই স্বপ্নদীপ গেস্ট হিসেবে থাকত। এই দুই অভিযুক্ত আগে স্বপ্নদীপকে নানারকমভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করেছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই প্রমাণও ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে। দু’জনেই আর্টসের ছাত্র সংগঠন ‘ফোরাম ফর আর্টস স্টুটেন্ডসের’ সক্রিয় সদস্য বলেও খবর। রবিবারই দু’জনকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। এখন রাখা হয়েছে লালবাজারে।
 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...