Saturday, April 4, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম‍্যাচে হার টিম ইন্ডিয়ার। রবিবার ক‍্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হারে হার্দিক পান্ডিয়ার দল। এই হারের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ৩-২ ফলাফলে সিরিজ খোয়ালো হার্দিকরা। ব‍্যর্থ গেল সূর্যকুমারের ৬১ রান।

২) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম‍্যাচের হারের দায় নিজের ঘাড়েই চাপালেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বললেন, ” আমি ব্যাট করতে আসার সময়। তখন দল ভাল খেলছিল। আমি আসার পর রানের গতি কমে যায়। যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি।”

৩) তিরুপতি বালাজি মন্দিরে পূজো দিতে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত এবং তাঁর পরিবারের জন্য ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তাঁদের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হয়নি। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৪) তিনি যে ফুরিয়ে যাননি তা আবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর জোড়া গোলেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ চ‍্যাম্পিয়ন হল আল নাসের। আরব ক্লাব চ‍্যাম্পিয়ন্স কাপে ফাইনালে রোনাল্ডোর জোড়া গোলের সুবাদে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল ২-১ গোলে।

৫) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি খেতাব জয়ের সুবাদে বিশ্ব ক্রমতালিকায় এগোল ভারত। বিশ্ব হকি সংস্থার ক্রমতালিকায় চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এল ভারতের পুরুষ হকি দল। গত টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ের পরেও ভারতীয় দল ক্রমতালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিল।

আরও পড়ুন:তিরুপতি মন্দিরে সপরিবারে ভারত অধিনায়ক রোহিত শর্মা

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...