Sunday, April 5, 2026

মর্জিমাফিক পদের ‘অপব্যবহার’! উপাচার্যকে অপসারণ মামলায় রাজ্যপালের কাছে জবাব তলব হাইকোর্টের

Date:

Share post:

আচার্য পদে থেকে জোর করে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের (Health University) উপাচার্য সুহৃতা পালকে অপসারণের জের। সেই মামলায় এবার বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি কৌশিক চন্দের পর্যবেক্ষণ, আইন অনুযায়ী আচার্য বিশ্ববিদ্যালয়ে নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তবে এই (Rajbhawan)মামলায় কী কারণে উপাচার্যকে অপসারণ করা হয়েছে, তা আগামী দুদিনের মধ্যে জানাতে হবে রাজভবনকে । এদিন হাইকোর্ট সাফ জানায় বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে এই মামলায় যুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। আগামী ১৭ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি।

রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে দিনকয়েক আগেই সুহৃতা পালকে অপসারণের সিদ্ধান্ত নেন আচার্য রাজ্যপাল। এরপরই আচার্য সি ভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের করেন উপাচার্য। সোমবার তাঁর আইনজীবী কিশোর দত্ত জানান, গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উপাচার্যের কাছে কিছু তথ্য চান। এরপর স্পষ্ট কোনও কারণ ছাড়াই গত ৬ অগাস্ট শোকজ করা হয় উপাচার্যকে। তবে শোকজের জবাবে আচার্য সন্তুষ্ট না হওয়ায় অপসারিত হন উপাচার্য। নিয়ম মেনে সুহৃতা পালকে উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ ওঠে। তার পরেই উপাচার্যকে সরানোর নির্দেশ দেন রাজ্যপাল।

সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্যের নিয়োগ করা উপাচার্যদের স্বীকৃতি দেবে না রাজ্য উচ্চশিক্ষা দফতর, এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ঘটনার পর রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যপাল। এর বিরোধিতা করে ব্রাত্য বলেছিলেন, এই ঘটনা উচ্চশিক্ষায় হস্তক্ষেপ। রাজভবন থেকে আমাদের রাজ্যের উচ্চশিক্ষায় নজিরবিহীন হস্তক্ষেপ করা হচ্ছে।

 

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...