Wednesday, June 24, 2026

এজেন্সি তৎপরতা, তামিলনাড়ুতে মন্ত্রীর পর তাঁর ভাইকে গ্ৰেফতার ইডির

Date:

Share post:

২৪-এর মহারণের আগে বিরোধী জোটকে ধাক্কা দিতে কোনও কসুর করছে না মোদি সরকার(Modi Govt)। যার জেরেই অবিজেপি রাজ্যগুলিতে এজেন্সি তৎপরতা বেড়ে গিয়েছে ব্যাপকভাবে। সেইমত বাংলার পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা বেড়ে উঠলো দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে(Tamilnadu)। মন্ত্রী ভি সেনথিল বালাজির পর এবার তাঁর ভাইকে গ্রেফতার করলো ইডি(ED)। পাশাপাশি পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধেও চলছে ইডির তৎপরতা।

আর্থিক তছরুপ মামলায় সম্প্রতি তামিলনাড়ুর মন্ত্রী ভি সেনথিল বালাজিকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এরই মাঝে এবার তাঁর ভাই অশোককে কেরালার কোচি থেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একাধিকবার সমন সত্ত্বেও হাজিরা না দেওয়ার কারণেই রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে সেনথিলের আত্মীয়স্বজনদের বিরুদ্ধে তল্লাশি চালিয়েছে ইডি। গত বৃহস্পতিবারই অশোকের স্ত্রী নির্মলার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। শনিবার সেনথিলের বিরুদ্ধে তিন হাজার পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখানে অবশ্য অশোকের নাম নেই বলেই জানা গিয়েছে।

যদিও তামিলনাড়ুর মন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির এহেন পদক্ষেপকে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে বিরোধীরা। বিরোধীদের স্পষ্ট অভিযোগ দক্ষিণের রাজ্যে দাঁত বসাতে না পারায় কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে তামিলনাড়ুতে। তারই ফলস্বরূপ রাজ্যের মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তার গোটা পরিবারের বিরুদ্ধে তৎপর হয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই তৎপরতার পেছনে রয়েছে বিজেপির মদত।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...