Friday, June 26, 2026

কাকা-ভাইপো সমীকরণ! পাওয়ারের ভূমিকায় ক্ষুব্ধ জোট সঙ্গীরা

Date:

Share post:

কখনো ভাইপো অজিত পাওয়ারের(Ajit Pawar) সঙ্গে বৈঠক তো কখনো আবার বিজেপি(BJP) নেতাদের সঙ্গে মোদির মঞ্চে তার নজর কারা উপস্থিতি। একদিকে ২৪ এর বিধানসভা নির্বাচনে বিরোধীরা যখন এক হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে সেখানেই মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের(SharadPawar) ভূমিকায় ক্ষুব্ধ জোট সঙ্গীরা। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনার প্রেক্ষিতে এবার শরদ পাওয়ারকে তোপ দাগলেন শিবসেনা(ShivSena) সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut)।

ঘটনার সূত্রপাত গত শনিবার। সেদিন পুণেতে ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে হঠাৎ বৈঠকে জল্পনা উসকে দিয়েছেন শরদ পওয়ার। এক শিল্পপতির বাড়িতে কাকা-ভাইপোর এই ‘রুদ্ধদ্বার’ বৈঠক মহারাষ্ট্রে ‘মহা বিকাশ আঘাড়ি’ তথা ইন্ডিয়া জোটকে চিন্তায় ফেলেছে। যদিও এনসিপি সুপ্রিমোর বক্তব্য, “কোনও গোপন বৈঠক হয়নি। অজিত আমার ভাইপো। আমি পরিবারের প্রবীণতম সদস্য। এই বৈঠক নিয়ে জল্পনা হওয়ার মতো কিছুই নেই।” বলে রাখা ভাল, আগামী বছর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। রয়েছে লোকসভা ভোটও। এই পরিস্থিতিতে সিনিয়র পওয়ারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে জোটসঙ্গীদের মনে। রাখঢাক না করেই এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছে উদ্ধব ঠাকরের শিব সেনা।

এদিন শিব সেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত বলেন, “শরদ পওয়ার বলছেন, অজিত তাঁর ভাইপো তাই তিনি তাঁর সঙ্গে দেখা করতেই পারেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাই যদি হয়, আপনাদের সমর্থকরা রাস্তায় নেমে নিজেদের মধ্যে মারামারি করছে কেন?” এনসিপি সুপ্রিমোকে কটাক্ষ করে রাউত আরও বলেন, “দলের সমর্থকরা যখন মার খাচ্ছে, তখন অন্য দলের নেতাদের সঙ্গে বসা মানায় না।” প্রসঙ্গত দিন কয়েক আগে পুনেতে এক অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা যায় শরদ পাওয়ারকে। ওই অনুষ্ঠানে তাঁরা করমর্দন করেন। সদ্যগঠিত ইন্ডিয়া (INDIA) জোটের সঙ্গে এনডিএ সরকারের বিরোধ যখন তুঙ্গে, সেই পরিস্থিতিতে মোদির সঙ্গে পওয়ারের মঞ্চ ভাগ করে নেওয়ার বিষয়টি ঘিরে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে বিরোধীরা। এবার পাওয়ারের মতিগতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তোপ দাগলো শিবসেনা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...