Tuesday, April 14, 2026

নিট পরীক্ষায় অকৃতকার্য হয়ে আ.ত্মঘাতী পড়ুয়া, পুত্রশোকে চরম সিদ্ধান্ত নিল বাবাও

Date:

Share post:

নিট পরীক্ষায় পাশ করতে পারেননি পড়ুয়া। তা জানার পর আত্মঘাতী হয়েছিল ছেলে। তারপরের দিনই তাঁর বাবার দেহ উদ্ধার হল। তামিলনাড়ুর চেন্নাইয়ের ঘটনা। এলাকায় নেমেছে শোকের ছায়া।

২০২২ সালে উচ্চমাধ্যমিকে ৪২৭ নম্বর পেয়ে পাশ করেছিলেন জগদীশ্বরন (১৯)। এরপর দ্বিতীয়বার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় (নিট) বসেও অনুত্তীর্ণ হন তিনি। শনিবার বাড়ি থেকে জগদীশ্বরনের দেহ উদ্ধার করা হয়। পরীক্ষায় ব্যর্থ হওয়ায় হতাশা থেকেই তিনি শেষ করেছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ছেলের মৃত্যুশোক সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন পড়ুয়ার বাবাও।

এই ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পড়ুয়াদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “আত্মহত্যার কথা না ভেবে আত্মবিশ্বাসী হও, ভালোভাবে বাঁচো।”

আরও পড়ুন- উপাচার্য বিল থেকে বন্দি মুক্তি- একের পর এক তিরে রাজ্যপালকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...