Saturday, April 4, 2026

স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি হিন্দি ও ইংরেজিতে লিখেছেন,  “আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক-অনেক অভিনন্দন। আসুন এই ঐতিহাসিক মুহূর্তে অমৃতকালের উদযাপনে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সংকল্প এবং তাঁদের লক্ষ্যকে সম্পূর্ণ করি। জয় হিন্দ।”

আরও পড়ুনঃস্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে সকাল সওয়া ৭টা নাগাদ লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী। উদযাপনী অনুষ্ঠান শুরুর প্রাক্কালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর শহিদবেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর লালকেল্লায় গিয়ে পতাকা উত্তোলন করেন তিনি।
এদিন লালকেল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...