Wednesday, June 24, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

স্বাধীনতা দিবসের (Independence Day 2023) প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী এদিন নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।’

প্রসঙ্গত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বাধীনতার আনন্দে মেতে উঠতে। রাজ্য সরকারের উদ্যোগে স্বাধীনতা দিবস পালনে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে সেজে উঠেছে রাজ্য। রাজ্য সরকারের উদ্যোগে স্বাধীনতা দিবস পালনে এক গুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের আয়োজনে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে। বর্ণময় অনুষ্ঠান রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর প্রশাসন ও পুলিশের বাছাই করা দক্ষ আধিকারিকদের পদক দিয়ে পুরস্কৃত করবেন তিনি। রাজ্যের অনুষ্ঠানে এবারই প্রথম পুলিশের পাশপাশি দক্ষ আইএএস অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আইপিএসদের চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং এবং কম্যান্ডেবল সার্ভিসের জন্য পুরস্কৃত করা হবে। রেডরোডে প্রতি বছরের মত এবারেও একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুল পড়ুয়াদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কোচবিহার জেলা থেকে রাজবংশী শিল্পীরা। জঙ্গলমহলের আদিবাসী শিল্পীরাও ধামসা মাদল নিয়ে যোগ দিচ্ছেন স্বাধীনতা দিবস অনুষ্ঠানে। দার্জিলিং জেলা থেকে খুকরি নৃত্যশিল্পীরাও অংশ নেবেন।

আরও পড়ুন- মহিলা ক্ষমতায়ন থেকে চন্দ্রযান প্রসঙ্গ, স্বাধীনতা দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...