Wednesday, June 10, 2026

শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং রুখতে কড়া মনোভাব মুখ্যমন্ত্রীর, জারি একগুচ্ছ নির্দেশিকা

Date:

Share post:

র‌্যাগিংয়ের শিকার হয়ে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় স্তম্ভিত। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং রুখতে তৎপর রাজ্য সরকার। একগুচ্ছ নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধু*ন্ধুমার! দুই ছাত্র সংগঠনের সং*ঘর্ষে আ*হত SFI নেতা হাসপাতালে

এমন ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী বলেন, “আমি সব জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না। পড়াশোনায় ওরা ভালো হতে পারে। কিন্তু শুধু পড়াশোনায় ভালো হলে মানুষ মানুষ হয় না, যদি তার বিবেক না থাকে, যদি সে মানবিক না হয়”! মুখ্যমন্ত্রীর দাবি, ”এরা মাক্সবাদী। এখনও বড় বড় কথা। এখনও বিজেপির সঙ্গে ঘর করছে। ভোট, মানে ওদের জমিদারি। পুলিশ ঢুকতে দেয় না, সিসিটিভি লাগাতে দেয় না। র‌্যাগিং করে ছেলেমেয়েদের উপর”। এরপর রাতেই নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।

র‌্যাগিং রুখতে শিক্ষা দফতরের নির্দেশিকা

রাজ্য ও জেলাস্তরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি গঠন করতে হবে অ্যান্টি র‌্যাগিং কমিটি ও মনিটরিং সেল।

কর্তৃপক্ষ নিষ্ক্রিয় থাকলে অভিযোগ খতিয়ে দেখবে অ্যান্টি র‌্যাগিং কমিটি

ভর্তির সময়ে র‌্যাগিং না করার হলফনামা দিতে হবে

র‌্যাগিং বিরোধী প্রচার চালাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...