Tuesday, June 23, 2026

ছেলে আব্রামকে নিয়ে পতাকা উত্তোলন ‘জওয়ান’ শাহরুখের!

Date:

Share post:

সামনের মাসেই তাঁর বিগ বাজেট ছবি মুক্তি। ৭৭ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘জওয়ান’ (Jawan) সিনেমার নতুন গান ‘চলেয়া’ মুক্তি পেয়েছে। এখনও পর্যন্ত বলিউড গানের লিস্টে এক নম্বরে ট্রেন্ড (Trending on no 1) করছে। ফুরফুরে মেজাজেই রয়েছেন কিং খান (Shahrukh Khan)। স্বাধীনতা দিবসের দিন রংমিলান্তি পোশাকে স্ত্রী গৌরী খান (Gauri Khan)এবং ছোট ছেলে আব্রামকে (Abram Khan) সঙ্গে নিয়ে মন্নতের (Mannat )ছাদে শাহরুখ। পতাকা উত্তোলনের পাশাপাশি ভক্তদের দর্শনও দিলেন বলিউড বাদশা (Shahrukh Khan)।

পরনে ব্লু ডেনিম আর সাদা টি-শার্ট, হ্যান্ডসাম লুকে বছর ৫৭-র শাহরুখ খান নিজের বাড়ির ছাদে লেন্সবন্দি।গৌরীর পরনে সাদা শার্ট আর ব্লু জিনস। ছেলেও সাদা পোশাকেই উপস্থিত ছিলেন।ছোট ছেলের জোরাজুরিতে আড়ম্বরের সঙ্গে পতাকা উত্তোলন জানালেন বাদশা। পতাকা উত্তোলন করার পরে ছাদের একদম ধারে এসে ভক্তদের সঙ্গে অভিবাদন বিনিময় করেন। রাস্তায় দাঁড়ানো হাজার হাজার ফ্যানের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দেন তিনি। বাদশা স্টাইলে অনুরাগীদের নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে স্যালুট করতে দেখা যায় তারকাকে (SRK)।ফ্ল্যাগ হোস্টিং-এর ভিডিয়ো শেয়ার করে অভিনেতা লেখেন- ‘ছোটছেলের জন্য এটা রীতিতে পরিণত হয়েছে। আমাদের ভালোবাসার তেরঙ্গা উত্তোলন করা, সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকলকে ভালোবাসা, আশা করি আমাদের দেশ এগোবো আর দেশের সঙ্গে আমরাও এগোব’। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শাহরুখের সেই ছবিই ভাইরাল।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...