Wednesday, June 24, 2026

স্বাধীনতা দিবসে ‘র.ক্তবীজ’- এর খোঁজ! পুলিশের চরিত্রে আবির-মিমি

Date:

Share post:

এবার পুজোর বড় আকর্ষণ আবির চট্টোপাধ্যায়(Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Nandita Roy & Shibaprasad Mukherjee) পরিচালিত ‘রক্তবীজ’(Raktabeej)। ২০১৪ সালের ২ অক্টোবর মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণকে প্রেক্ষাপট করে ২০২৩ সালের দুর্গাপুজোয় গল্প সাজিয়েছেন পরিচালকজুটি। আজ স্বাধীনতা দিবসে (Independence Day) প্রকাশ্যে এল সেই ছবির পোস্টার। সেখানে অন্য লুকে ধরা দিলেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায় (Victor Banerjee)।

এই সিনেমার অন্যতম আকর্ষণ আবির-মিমি জুটি। ‘পোস্ত’ সিনেমার পর সাংসদ অভিনেত্রী ফের শিবু-নন্দিতার সঙ্গে বাংলা সিনেমায় কাজ করেছেন। ইদানিং নিজের চরিত্র নিয়ে নানা এক্সপেরিমেন্ট করছেন আবির। এই চরিত্র যথেষ্ট চ্যালেঞ্জিং, বলছেন অভিনেতা। পরিচালক জুটির সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। ছবির পোস্টারে স্পষ্ট বোঝা যাচ্ছে খলচরিত্রদের। দুর্গাঠাকুরের (Durga Puja)সামনে মুখোশ পরে রয়েছেন তাঁরা। প্রশ্ন হল, মুখোশ পরা এই মানুষরা কারা? শিবপ্রসাদ বলছেন,“দুর্গাপুজোর প্রেক্ষপটেই তৈরি আমাদের ছবি। আমি এবং নন্দিতাদি খুবই উত্তেজিত। এটাই প্রথম আমাদের পুজোর ছবি।” উইন্ডোজের সিনেমা, নন্দিতা-শিবপ্রসাদের ছবি মানে পারিবারিক মেলোড্রামা। তাঁরা সাধারণত রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবি তৈরি করেন না। কিন্তু এবার ব্যতিক্রম। শিবপ্রসাদ বলছেন,খবরের কাগজের বিশেষ একটি নিবন্ধ দেখেই রিসার্চ শুরু। উইন্ডোজ (Windows ) বাস্তব থেকেই অনুপ্রাণিত হয়ে গল্প তৈরি করে। ‘মুক্তধারা’ সে প্রমাণ দিয়েছে। ‘রক্তবীজ’ কতটা ইতিহাস তৈরি করতে পারে তার জন্য পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...