Wednesday, June 24, 2026

কেন বিশ্বকাপে ভারতের ম‍্যাচের টিকিট বিক্রি ধাপে ধাপে? জানা গেল কারণ

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। এই হাইভোল্টেজ টুর্নামেন্টের টিকিট নিয়ে মানুষের চাহিদাও তুঙ্গে। বিশেষ করে ভারতের ম‍্যাচের। কারণ এবার দেশের মাটিতে বিশ্বকাপ। তাই ভারতের টিকিটের চাহিদাও থাকবে তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না। যানা যাচ্ছে, আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি করা হবে ধাপে ধাপে। কিন্তু বাকি দেশগুলির সব ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে যাবেই আগেই। কেন ধাপে ধাপে ভারতের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে কিছু খোলসা করেনি আইসিসি বা বিসিসিআই। তবে জানা যাচ্ছে বিশেষ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, টিকিট বিক্রির ওয়েবসাইটের বিকল হয়ে যাওয়ার সম্ভাবনার কারণে ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ভারতের ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হলে একই সময়ে প্রচুর সমর্থক ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটার চেষ্টা করতে পারেন। যার ফলে ওয়েবসাইট বিকল হয়ে যেতে পারে। সে কারণেই ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নিয়ে টিকিট বিক্রির ওয়েবসাইটের সঙ্গে যুক্ত এক কর্তা বলেন, “মানুষের যে অত্যধিক আগ্রহ থাকবে ভারতের ম্যাচ নিয়ে, তা সামাল দিতেই এই সিদ্ধান্ত। এটাই সবচেয়ে ভাল উপায়।” মনে করা হচ্ছে, অতীত থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডে বিশ্বকাপের সময়েও ভারতের ম্যাচগুলি নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। ভারতের সব ম্যাচের টিকিট একসঙ্গে ছাড়ার পর সমর্থকেরা একই সময়ে ওয়েবসাইটে ঢুকে পড়েছিলেন টিকিট কাটার জন‍্য। যার ফলে সেটি কাজ করাই বন্ধ করে দিয়েছিল। আর সেই কারণে সমর্থকেরা টিকিট কাটতে পারেননি।

আসন্ন বিশ্বকাপে টিকিট বিক্রি নিয়ে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩১ আগস্ট। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ম্যাচের টিকিট পাওয়া যাবে ১ সেপ্টেম্বর থেকে। দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের ম্যাচের টিকিট পাওয়া যাবে ২ সেপ্টেম্বর থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া যাবে ৩ সেপ্টেম্বর থেকে।

আরও পড়ুন:নয়া উদ্যোগ এআইএফএফ-এর, জাতীয় দলে খেলার সুযোগ পাবেন ভারতীয় বংশোদ্ভূতরা, গঠণ করা হল টাস্ক ফোর্স

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...