Monday, March 16, 2026

স্বাধীনতা দিবসে ভারতকে শুভেচ্ছা আমেরিকার, পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭তম স্বাধীনতা দিবস। দেশের এই বিশেষ দিনটিতে ভারতীয়দের শুভেচ্ছা জানালেন মার্কিন বিদেশ সচিব। এমনকি আগামিদিনে দু’দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার বার্তাও দিলেন।

আরও পড়ুনঃ রংবেরঙের পাগড়ি, কলার দেওয়া পাঞ্জাবি! স্বাধীনতা দিবসে ফের নজর কাড়ল প্রধানমন্ত্রীর পোশাক

আজ আমেরিকার পক্ষ থেকে সকল ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, “আমেরিকার পক্ষ আমি সকল ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে আমরা ভারতীয়দের গৌরবময় ইতিহাস উদযাপন করছি। ভারতের জন্য আমরা গর্বিত। আগামী দিনে ভারত ও আমেরিকা একযোগে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে।”

পাশাপাশি ব্লিঙ্কেন বলেন, “বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমেরিকা ও ভারত। গত এক বছরে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে। কঠিন সময়ে যে কোনও পরিস্থিতিতে ভারতের পাশে থাকব আমরা। ভারতীয়দের শান্তি ও সমৃদ্ধি সুনিশ্চিত করব আমরা। আমরা একযোগে বিশ্বে শান্তি, নিরাপত্তা, স্থিতাবস্থা স্থাপনের জন্য কাজ করব।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ১৫ আগস্টে মার্কিন মুলুকে জাতীয় উৎসব উদযাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল মার্কিন কংগ্রেসে। ভারতীয় বংশোদ্ভূত আইন প্রণেতা শ্রী থানেদার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে আর্জি জানিয়েছিলেন, ভারতের স্বাধীনতা দিবসকে যেন আমেরিকার জাতীয় উৎসব উদযাপনের দিন হিসেবে ঘোষণা করা হয়।এরপরই ভারতের স্বাধীনতা দিবসের দিনে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে এমন বার্তা দিল আমেরিকা।

spot_img

Related articles

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...