Saturday, April 4, 2026

ইস.লাম বিরো*ধিতার অভিযোগ, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পরিচালকের জে*ল হেফা.জত

Date:

Share post:

নিজের সিনেমায় ইসলামের বিরোধিতা করার অভিযোগ উঠল বিখ্যাত পরিচালক সইদ রুস্তাই-এর (Saeed Roustayi)বিরুদ্ধে। শুধু তাই নয় তাঁর পরিচালিত লেইলা’স ব্রাদার্স (Leila’s Brothers) ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছে ইরানে (Iran)। এর পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে রুস্তাইকে। ইরানের রাজধানী তেহরানে (Tehran) সাংঘাতিক অর্থকষ্টের মধ্যে একটি পরিবার জীবনযাপনকে কেন্দ্র করে সিনেমার গল্প গড়ে উঠেছিল। কিন্তু এই সিনেমা বিদেশে প্রশংসা পেলেও ইরান সরকারের চক্ষুশূল হয়ে ওঠে। গোটা দেশে ছবিটি নিষিদ্ধ করে দেওয়া হয়।পাশাপাশি সেই সিনেমার পরিচালক ও প্রযোজককে ছয়মাসের জন্য জেলে পাঠাল ইরানের (Iran) প্রশাসন।


কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) এই সিনেমা দেখানো হলেও ছবির পরিচালক রুস্তাই ও প্রযোজক জাভাদ নরুজবেগির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে ইরানের প্রশাসন। একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে যার মধ্যে অন্যতম হল ইসলাম বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর কাজে ইন্ধন জুগিয়েছে এই সিনেমা। তাছাড়াও দেশের সংস্কৃতি মন্ত্রকের সুপারিশ অনুযায়ী ছবিতে কাটছাঁট করেননি ছবির পরিচালক বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। আজ বুধবারই তাঁদের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আপাতত ৯ দিন জেলেই কাটাতে হবে তাঁদের। এরপর পাঁচ বছরের জন্য সাসপেন্ড থাকতে হবে। এই সময়কালে কোনও সিনেমা করতে পারবেন না তিনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...