Sunday, April 12, 2026

কাপ্তানের জন্য ফের দুঃসংবাদ! বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ

Date:

Share post:

ফের বিপাকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আপাতত জেলবন্দি ইমরান। আর বাড়বে না ৬টি মামলায় তাঁর অন্তর্বর্তী জামিনের (Interim Bail) মেয়াদ। জানিয়ে দিল পাকিস্তানের এক জেলা ও দায়রা আদালত। সম্প্রতি পাক সুপ্রিম কোর্ট (Supreme Court) যে রায় দিয়েছে, সেই আলোয় ইমরানের জামিনের মেয়াদ আর বাড়ানো সম্ভব নয়। জানালেন বিচারক মহম্মদ সোহেল।

গত শনিবার তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা শুনিয়েছে জেলা ও দায়রা আদালত। একই সঙ্গে ১ লক্ষ টাকার জরিমানা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস কারাবাস। পাঁচ বছর কোনও নির্বাচনেও লড়তে পারবেন না ইমরান। তার মধ্যেই এই দুঃসংবাদ কাপ্তানের। এদিকে গারদে প্রাণ ওষ্ঠাগত ইমরানের। অভিযোগ, যে সেলে তিনি রয়েছেন সেখানে দিনে মাছি ভনভন করছে, রাতে পোকামাকড় কামড়াচ্ছে। আইনজীবীকে ইমরান বলেছেন, তিনি জেলে থাকতে চান না। তাঁকে যে কোনও ভাবে বের করা হোক। কিন্তু আদালতের রায়ের পরে ইমরানের মুক্তির সম্ভাবনা আরও ক্ষীণ হল।

Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...