Friday, June 12, 2026

যাদবপুরে টিএমসিপি’র ডেপুটেশনে ঘিরে ধু*ন্ধুমার, জ্ঞান হারিয়ে হাসপাতালে ছাত্রনেত্রী রাজন্যা

Date:

Share post:

হস্টেলে সিনিয়রদের অত্যাচার ও অপমানের শিকার হয়ে অকালে ঝড়ে গিয়েছে প্রথম বর্ষের এক ছাত্রের প্রাণ। ওই ছাত্রের এমন মর্মান্তিক, নির্মম পরিণতির জন্য প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আগেই ঘটনার নিন্দা করে বিরাট প্রতিবাদ মিছিল ও সভা করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। আজ, বুধবার বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উল্টো দিকে ৮বি বাসস্টান্ডের পাশে ধর্ণায় বসেছিল টিএমসিপি (TMCP) সমর্থকরা। সেই ধর্ণা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল টিএমসিপি ছাত্র প্রতিনিধিরা। যাদের মধ্যে প্রায় সকলেই ছিল বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া। আর তখনই বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে হামলা চালানোর অভিযোগ ওঠে।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ডেপুটেশন জমাকে ঘিরে উত্তাল ক্যাম্পাস চত্বর। অশান্তির মাঝেই তৃণমূলের ছাত্র পরিষদের জনপ্রিয় নেত্রী রাজন্যা হালদারের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তাঁকে শারীরিক নিগ্রহ ও মারধরের অভিযোগ উঠেছে। জ্ঞান হারান তৃণমূল ছাত্রনেত্রী রাজন্যা। তাঁকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন ধর্ণা মঞ্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ডিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় টিএমসিপি নেতৃত্ব। এদিকে কয়েক ঘণ্টা ধরে অরবিন্দ ভবনে ডিনকে ঘেরাও করেছিলেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এর মাঝেই সেখানে পৌঁছয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দু’পক্ষ মুখোমুখি হতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে পর্যায়ে চলে যায়।

 

Related articles

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...