Monday, June 22, 2026

এবার UAE-তে রুপিতে বাণিজ্য, তেলের দাম মেটানো হল টাকায়

Date:

Share post:

সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতীয় মুদ্রায় বাণিজ্য শুরু করেছে নয়া দিল্লি(New Delhi)। এবার ডলার নির্ভরতা কমাতে আরও বড় পদক্ষেপ ভারতের। সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে অপরিশোধিত তেল কিনে দাম মেটানো হল ভারতীয় টাকায়(Indian Rupees)। সোমবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এমনটাই। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী থেকে ১০ লক্ষ ব‌্যারেল অপরিশোধিত তেল কেনার জন‌্য ভারতীয় মুদ্রায় দাম দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তি ভারতীয় মুদ্রাকে আরও গ্রহণযোগ্য করে তুলবে। তবে শুধু তেল নয় সোনা কেনার ক্ষেত্রেও লেনদেন শুরু হয়েছে টাকায়।

সাম্প্রতিক বছরগুলিতে ভারতের বৈদেশিক বাণিজ্যে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কয়েক মাস আগে ইউরোপে পরিশোধিত জ্বালানি তেলের রফতানিতে ভারত বিশ্বে শীর্ষস্থান অধিকার করে। বিশ্বে এখন ভারতে তৈরি জিনিস রফতানি করা হচ্ছে। তবে এবার ভারতের রফতানির ভবিষ্যত নিয়ে আরও বেশি প্রত‌্যাশা করছে কেন্দ্র। সরকারের দাবি, বৈদেশিক বাণিজ্যে টাকার ব্যবহার ভারতের অর্থনীতিতে লাভজনক হবে। সংযুক্ত আরব আমিরশাহী ও ভারতের মধ্যে অপরিশোধিত তেলের ব্যবসায় টাকার ব্যবহার উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহীর ওক সোনা রফতানিকারক সংস্থা ভারতের এক ক্রেতাকে ২৫ কেজি সোনা বিক্রি করেছে। সেক্ষেত্রে ভারতীয় সংস্থাটি টাকায় তার দাম মিটিয়েছে। এই লেনদেনটি ১০ লক্ষ ৫৪ হাজার ডলার বা ১২ কোটি ৮৪ লক্ষ টাকার। ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় বাণিজ‌্য নিষ্পত্তি করতে গত জুলাই মাসে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময়, উভয় দেশ সহজ আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের সুবিধার জন‌্য একটি রিয়েল টাইম পেমেন্ট লিঙ্ক স্থাপন করতে সম্মত হয়েছিল। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২২-২৩ আর্থিক বছরে ছিল ৮৪৫০ কোটি ডলার। ভারত অন্যান্য দেশের সঙ্গেও ওই ধরনের স্থানীয় মুদ্রায় ব‌্যাবসায়িক নিষ্পত্তির ব্যবস্থা করতে আগ্রহী, কারণ এতে বিশ্ব বাণিজ্যের ধীরগতির মধ্যেও রপ্তানি বাড়ানো সম্ভব হবে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...