Friday, April 3, 2026

গরমের বিশ্ব রেকর্ড গড়েছে জুলাই, ডেটা বিশ্লেষণ করে জানালো NASA

Date:

Share post:

যতদিন যাচ্ছে ততই গরম বাড়ছে। চলতি বছরে সবথেকে বেশি ঘর্মাক্ত হতে হয়েছে। আর এবার প্রকাশিত হল অফিসিয়াল রিপোর্ট (Official Report)। ১৮৮০ সাল থেকে যে রেকর্ড সংগ্রহে রয়েছে তার ভিত্তিতে এই বছরের জুলাই মাসকেই ১০০ বছরের মধ্যে উষ্ণতম মাস বলছে NASA। গডার্ড ইনস্টিটিউট অফ স্পেস স্টাডিজ (Goddard Institute of Space Studies) জানাচ্ছে জুলাই মাসে অন্যান্য বছরের থেকে ০.২৪ ডিগ্রি বেশি গরম ছিল। এই হিসেব কোনও নির্দিষ্ট দেশের ভিত্তিতে নয়, বরং সারা পৃথিবীর তাপমাত্রার গড় হিসেবের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ১৯৫১ সাল থেকে ১৯৮০ সালের মধ্যে সারা বিশ্বে জুলাই মাসে যে গড় তাপমাত্রা ছিল তার থেকে এই বছরের জুলাইয়ের তাপমাত্রা ১.১৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

নাসার (NASA) অধীনস্থ এই GISS-এর বিশ্লেষকরা কয়েক শতক এবং শতাব্দীর দীর্ঘমেয়াদী তাপমাত্রার পরিবর্তনের বিশ্লেষণ করার পর এই তথ্য তুলে ধরেছেন। বিশ্ব উষ্ণায়ন যে কতটা মারাত্মক হতে পারে সেটা এই পরিসংখ্যানে স্পষ্ট । আমেরিকা সরকারের জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন যে যদিও বছরটা শেষ হতে এখনও কিছু মাস বাকি কিন্তু ডেটা বিশ্লেষণের পরে বলাই যায় যে, ২০২৩ সবচেয়ে উষ্ণ বছর হতে চলেছে। এমনকি আগামী বছর আরও বেশি গরম পড়ার আশঙ্কা থাকছে। GISS-এর কর্মকর্তা গ্যালভিন (Gavin Schmidt) জানিয়েছেন, এ বছরের জুলাই মাস শুধুমাত্র আগের যে কোনও জুলাইয়ের চেয়ে উষ্ণ ছিল তাই নয়, ১৮৮০ সাল থেকে যে রেকর্ড সংগ্রহে রয়েছে,তার ভিত্তিতে তখন থেকে এখন পর্যন্ত এই জুলাই রেকর্ডে সবচেয়ে উষ্ণ মাস। বিশ্বজুড়ে এই উষ্ণায়ন নিঃসন্দেহে উদ্বেগজনক । তিনি আরও বলেন যে, প্রশান্ত মহাসাগরে এল নিনোর উপস্থিতি আগামী বছর তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...