Tuesday, June 23, 2026

আচমকাই বুকে ব্যথা! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল সূর্যকান্ত মিশ্রকে  

Date:

Share post:

আচমকা বুকে ব্যথা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্রকে (Suryakanta Mishra)। বুধবার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল (Stable) বলে হাসপাতাল সূত্রে খবর। আলিমুদ্দিন সূত্রে খবর, বুধবার আচমকা বুকে ব্যথা শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূর্যকান্তকে। আপাতত চেক আপের জন্য কয়েকদিন তাঁকে হাসপাতালে থেকেই চিকিৎসা করাতে হবে বলে খবর। দিনকয়েক আগেই শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)।

পরিবার সূত্রে খবর, এদিন সকালে বাড়িতেই বুতে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজেই হাসপাতালে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বর্ষীয়ান এই বাম নেতা। পেও দলের তরফে তাঁকে এসএসকেএমে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আপাতত ভয়ের কোনও কারণ নেই বলে হাসপাতালের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে বাম নেতার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধূমপানের কারণে মায়োকার্ডিয়াক সমস্যা রয়েছে সূর্যকান্তের। আপাতত সূর্য মিশ্রর একাধিক রক্তপরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...