Friday, April 3, 2026

প্রবীণদের ‘কনসেশন’ নিয়ে মুখ বন্ধ, ঘুরিয়ে নাক দেখাবার চেষ্টা রেলমন্ত্রীর

Date:

Share post:

রেলে প্রবীণ নাগরিকদের টিকিটের ছাড় (Discount on tickets for senior citizens) দেওয়া নিয়ে ক্রমাগত জোরালো সওয়াল উঠছে। কিন্তু নিজেদের অবস্থান থেকে এতটুকু সরতে রাজি নয় ভারতীয় রেল (Indian Railways)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও কার্যত নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Aswini Vaishnav)। সরাসরি কিছু না জানালেও রেলমন্ত্রী (Railway Minister)বুঝিয়ে দিয়েছেন, ক.রোনা ভাইরাস মহামারীর সময় যে ছাড় তুলে নেওয়া হয়েছিল, তা এখনই ফেরানো হচ্ছে না। উল্টে সাফাই হিসেবে যাত্রীপিছু ৫৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

রেল নিয়ে এমনিতেই সাধারণ মানুষের মনে ক্ষোভ বাড়ছে। একের পর এক রেল দুর্ঘটনা প্রমাণ করে দিয়েছে যে যাত্রীদের নিরাপত্তা নিয়ে এতটুকু সচেতন নয় কর্তৃপক্ষ। তার উপর আবার প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে কবে ছাড় বা ‘কনসেনশন’ তুলে দেয়ায় বীতশ্রদ্ধ সাধারণ মানুষ। ২০২২ সালের ১ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ট্রেনের টিকিটে ছাড় পাননি দেশের প্রায় আট কোটি প্রবীণ নাগরিক। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বুধবার মন্ত্রিসভার বৈঠকে রেলমন্ত্রী জানান ভারতীয় রেলে যে ছাড় দেয়া হয় তার অধিকাংশটাই প্রবীণ নাগরিকদের জন্য চলে যেত। ফলে নাকি রেলের উন্নতির কোন কাজ করাই সম্ভব হচ্ছিল না। পাল্টা যুক্তি হিসেবে তিনি জানান যে বর্তমানে সব যাত্রীই ৫৫ শতাংশ ছাড় পান। অর্থাৎ কোন টিকিটের দাম ১০০ টাকা হলে সেটা রেলের তরফে ৪৫ টাকা নেওয়া হয় বলে বিভ্রান্তিকর মন্তব্য করেন তিনি।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...