Wednesday, June 24, 2026

দিকে দিকে জেলা পরিষদ গঠন তৃণমূলের, পূর্ব মেদিনীপুরে ধুয়ে-মুছে সাফ গেরুয়া

Date:

Share post:

বাংলাজুড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পরিষদের বোর্ড গঠন সম্পন্ন হল। বুধবার ৯টি জেলা পরিষদের সভাধিপতি ও সভাধিপতিরা দায়িত্ব বুঝে সহ- নিলেন। সব জায়গায় উচ্ছ্বাস-উদ্দীপনার ছবি ধরা পড়েছে। সবুজ আবির খেলায় মাতেন তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকরা।

পূর্ব মেদিনীপুরে (East Mednipur) ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি (BJP)। এখানে দীর্ঘদিনের পুরনো মুখ খেজুরির উত্তম বারিকের উপর ফের সভাধিপতির দায়িত্ব দিয়েছে তৃণমূল। সহ-সভাধিপতি হয়েছেন নন্দীগ্রামের সুহাসিনী কর। জেলা জুড়ে উচ্ছ্বাসে, আহ্লাদে ফেটে পড়ছেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। আগামী লোকসভা নির্বাচনেও পূর্ব মেদিনীপুরে জোড়াফুল ছাড়া আর অন্য কোনও ফুলের ঠাঁই হবে না। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে বুঝিয়ে দিয়েছে জেলা।

শুধু পূর্ব নয়, পশ্চিম মেদিনীপুর (West Mednipu) জেলাতেও তৃণমূলের জয়জয়কার। এবার জেলা পরিষদের বেশিরভাগ জায়গায় মহিলাদের সামনের সারিতে রেখেছেন তৃণমূল। অনেক নতুন মুখ এবার সভাধিপতির আসনে। জেলার রাজনীতিতে সামনের সারিতে নতুন মুখ এনে একদিকে যেমন সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চেয়েছেন। আবার একইসঙ্গে দলের অন্দরে এই বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে, সঠিকভাবে কাজ করলে দল তার যোগ্য কর্মীকে খুঁজে নেবে। এখন থেকে উন্নয়নই একমাত্র পাখির চোখ। সারা বছর মানুষের পাশে থেকে তাঁদের চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন বোর্ড জেলায় জেলায় বুঝিয়ে দেবে শুধু প্রতিশ্রুতি নয়, তৃণমূল কংগ্রেস কাজও করে। কথা দিয়ে কথা রাখে।

আরও পড়ুন- ভোটে হেরেই বাংলাকে ভাতে মারার চেষ্টা! একশো দিনের কাজে কেন্দ্রের আসল স্বরূপ প্রকাশ্যে আনল তৃণমূল  

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...