Thursday, June 25, 2026

আজ খেলা হবে দিবস

Date:

Share post:

স্বাধীনতা দিবসের পরের দিনই অর্থাৎ ১৬ অগাষ্ট তৃণমূলের ‘খেলা হবে’ দিবস। সেই উপলক্ষ্যে আজ রাজ্যজুড়ে পালিত হবে খেলা হবে দিবস। রাজ্যের ক্রীড়া দফতরের উদ্যোগে এদিন রাজ্যজুড়ে মহাসমারোহে পালিত হবে দিনটি। রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর, জিটিএ, আইএফএ অনুমোদিত সমস্ত ক্লাব ও ক্রীড়া সংস্থায় সারাদিন বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে পালন করা হবে দিনটি। অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। খেলা হবে দিবসের সভাপতি হলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সব-সভাপতি হলেন ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...