Saturday, April 4, 2026

নদিয়ায় ম*র্মান্তিক পথ দুর্ঘট*নায় প্রাণ গেল ১ সিভিক ভলান্টিয়ার সহ ৩ জনের

Date:

Share post:

বেড়াতে গিয়ে আর ফেরা হল না বাড়ি। ফেরার পথে গাড়ি ও লরির মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার-সহ তিনজনের। বুধবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতয়ালি থানার কৃষ্ণনগরের শিমুলতলায়। দুর্ঘটনায় শোকাস্তব্ধ মৃতের পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ যাদবপুরকাণ্ডে পুলিশের নজরে আরও ২, ঘটনার দিন কোথায় ছিলেন তাঁরা?
পুলিশ সূত্রে জানা গেছে, চার বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলেন। বুধবার রাতে বাড়ি ফেরার পথে নদিয়ার ভুবলিয়া থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ির সঙ্গে দশ চাকা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। বাকি দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে,নিহতদের নাম সৌগত কানু, দেবাশিস বিশ্বাস, নয়ন সরকার। সৌগত মাস্টারপাড়া রোড স্টেশনে শিমুলতলার বাসিন্দা। শিমুলতলা উপেন্দ্র নগরের বাসিন্দা দেবাশিস। শিমুলতলা অরবিন্দ নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় বাস নয়ন সরকারের। তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় বিজয় কেশব নামে আরও একজন জখম হয়েছেন। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। তিনি খড়গপুরের বাসিন্দা। ব্যবসায়িক কাজে নদিয়ায় এসেছিলেন।তারপর চার বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলেন।কিন্তু বাড়ি ফেরা আর হল না। তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...