Tuesday, April 7, 2026

মণিপুর হিং.সার তদন্তে ২৯ মহিলা-সহ ৫৩ সদস্যের টিম গঠন সিবিআইয়ের

Date:

Share post:

মণিপুরে(Manipur) রক্তক্ষয়ী হিংসা ও নারী নির্যাতনের ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। গত কয়েকমাস ধরে চলতে থাকা হিংসার তদন্তে এবার ৫৩ সদস্যের টিম গঠন করল সিবিআই। আর এই সদস্য দলের মধ্যে ২৯ জনই মহিলা। সিবিআই সূত্রের খবর, এই প্রথম কোনও তদন্ত প্রক্রিয়ায় এত বিপুল সংখ্যক মহিলা আধিকারিককে নিয়োগ করা হল। মণিপুরে অস্ত্রাগার থেকে বন্দুক-গোলাগুলি লুট এবং হিংসার মোট ১৭টি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। প্রসঙ্গত, মণিপুর হিংসায় এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মণিপুরের ধারাবাহিক হিংসার তদন্তের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। তাঁর অধীনে থাকছেন তিনজন ডিআইজি। এদের মধ্যে দু’জনই মহিলা ডিআইজি—লাভলি কাটিয়ার এবং নির্মলা দেবী এস। থাকছেন একজন এসপি। মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত মামলাগুলির তদন্তের জন্য ২ জন মহিলা অ্যাডিশনাল এসপি এবং ৬ অন মহিলা ডিএসপিকে নিয়োগ করা হয়েছে। এর বাইরে ১৬ জন ইন্সপেক্টর এবং ১০ জন সাব ইন্সপেক্টর থাকছে ওই দলে। পাশাপাশি তদন্তে যাতে কোনওরকম পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে তার জন্য ৫৩ জনের সদস্যদলে নেই মণিপুরের কোনও আধিকারিক।

উল্লেখ্য, এখনও পর্যন্ত প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছে মণিপুরে। সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারে মরিয়া প্রশাসন। বুধবার মণিপুরের একাধিক জেলা থেকে উদ্ধার হয়েছে কিছু আগ্নেয়াস্ত্র, গ্রেনেড। তারমধ্যে রয়েছে ৮ টি বন্দুক ১১২ রাউন্ড গুলি, ৬ টি বিস্ফোরক-সহ আরও একাধিক অস্ত্রশস্ত্র। এদিকে লুঠ হওয়া ৬ হাজার অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যে শান্তি ফিরবে না বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এদিকে শান্তি ফেরাতে মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে চূড়াচাঁদপুরে বলিউড সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ প্রদর্শন করেছে কুকি-জো আদিবাসী ছাত্র সংগঠন।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...