Saturday, April 4, 2026

অভিষেকের আইনজীবীর প্রশ্নের জবাব নেই ইডি-র কাছে, কেন্দ্রীয় সংস্থার ভূমিকায় ক্ষু.ব্ধ বিচারপতিও

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর প্রশ্নের জবাব নেই ইডির কাছে। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthakar Ghosh) বেঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামলার শুনানি ছিল। সেখানেই অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভির (Abhishek Manu Singvi) প্রশ্নের জবাবে কোনও তথ্য প্রমাণ দিতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, কীসের ভিত্তিতে আদালতের কাছে আবেদন করা হয়েছে! অভিষেক কোনও কিছুতে অভিযুক্ত নন। তাঁর বিরুদ্ধে কোনও সমন নেই! তার উত্তরেও একবারেই সন্দেহের কথা বলেন ED আধিকারিকরা। কিন্তু কোনও তথ্য প্রমাণ দিতে পারেননি।

এদিন আদালতে নিয়োগ সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ করে, সুজয় ভদ্রের গ্রেফতারির পর জানা গিয়েছে, তিনি অভিষেকের ঘনিষ্ঠ ছিলেন। সেই কারণ দেখিয়ে কাউকে সন্দেহের বাইরে রাখতে চাইছে না তারা। এর উত্তরে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে দুটি সিঙ্গল বেঞ্চের রায় থেকেই তা স্পষ্ট। আর শিক্ষা সংক্রান্ত তদন্ত মামলা কোনও দাঙ্গার ঘটনা নয়, যে যাঁকে যখন খুশি প্রমাণ ছাড়াই গ্রেফতার করা যাবে। এরপরেই তীব্র কটাক্ষ করে তিনি বলেন, যখনই তাঁর মক্কেলের বিদেশ যাত্রার সময় হয়, তখনই তৎপরতা শুরু করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর পরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, অভিষেক কোনও কিছুতে অভিযুক্ত নন। তাঁর বিরুদ্ধে কোনও সমন নেই। তাহলে কীসের ভিত্তিতে আদালতের কাছে আবেদন করা হয়েছে- তা জানতে চান বিচারপতি। কোনও প্রশ্নের জবাব ছিল না ইডি-র কাছে। আগামী সোমবার এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...