Tuesday, June 23, 2026

ঘোলা জলে রাজনীতি! যাদবপুরে মৃ.ত ছাত্রের বাড়িতে নওশাদ

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রমৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য। এরইমধ্যে ঘোলা জলে মাছ ধরতে ময়দানে ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui)। এদিন নওশাদ প্রশ্ন তোলেন, মেধাসম্পন্ন ছাত্রদের দুষ্কৃতী কার্যকলাপে কারা উস্কানি দিচ্ছে তার তদন্ত হওয়া প্রয়োজন। এমনটাই মনে করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার সকালে নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) মৃত ছাত্রের মামাবাড়িতে যান আইএসএফ বিধায়ক। সেখানে গিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন নওশাদ।

এদিন নওশাদ আরও বলেন, যে মারা গিয়েছে এবং যারা এই ঘটনায় জড়িত সবাই মেধাসম্পন্ন। এই প্রতিভাবানদের কারা দুষ্কৃতী কার্যকলাপের দিকে ঠেলে দিচ্ছে অবিলম্বে তার তদন্তের প্রয়োজন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মেধাসম্পন্ন ছাত্রদের ব্রেনওয়াশ কারা করছে তারও সঠিক তদন্ত হওয়া উচিত। তাঁর আরও অভিযোগ মফস্বলের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলে। সেখানে রাজনৈতিক রং দেখা হয়। তারও নির্মূল হওয়া প্রয়োজন। তবে নওশাদের এমন মন্তব্য শুনে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের কথায় জোর করে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করতে শুরু করেছে আইএসএফ। জোর করে অশান্তি পাকানোর চেষ্টা করছেন নওশাদ। সেকারণে নদিয়ায় যাচ্ছেন আইএসএফ বিধায়ক।

গত ৯ আগস্ট রাতে প্রাণ হারায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রথম বর্ষের পড়ুয়া। নিহত ওই পড়ুয়া নদিয়ার বগুলার বাসিন্দা। ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্রমশ জোরাল হচ্ছে ব়্যাগিংয়ের তত্ত্ব। এই ঘটনায় এখনও চার প্রাক্তনী ও পাঁচজন বর্তমান পড়ুয়া-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...