Saturday, April 4, 2026

১ঘণ্টা ৩৫মিনিট চলেছিল নি.র্মম শারীরিক ও মানসিক অ.ত্যাচার! যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে র‍্যাগিংয়ের শিকার হয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। এমন মর্মান্তিক ঘটনায় সকলে স্তম্ভিত। প্রতিবাদে সরব শিক্ষা জগৎ থেকে সমস্ত শ্রেণির মানুষ। দোষীদের কড়া শাস্তির দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ইতিমধ্যে ৯ জন ছাত্রকে গ্রেফতার করে জেরা চলছে। আরও বেশ কয়েকজন নজরে রয়েছে তদন্তকারীদের। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ।

গত ৯ আগস্ট ঘটনার দিন রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ঠিক কী ঘটেছিল? যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ধৃত ৯ জনকে জেরা করে আরও বিস্ফোরক তথ্য পেল পুলিশ। যা শোনার পর আঁতকে উঠছে পুলিশও। সূত্রে খবর, ওই অভিশপ্ত রাতে ১০টা ৫ মিনিটে ডিন অফ স্টুডেন্টসকে ফোন করেন জনৈক। তিনি জানান, পরিচয় পর্বের সময় একজন ছাত্র অস্বাভাবিক আচরণ করছেন। এই খবর পেয়েই হস্টেল সুপারকে ফোন করেন ডিন অফ স্টুডেন্টস। বিষয়টি খতিয়ে দেখতে বলেন। কিন্তু এর মাঝেই বন্ধ ঘরের ভিতরে চলছিল অমানুষিক অত্যাচার। বর্বরোচিত র‍্যাগিংয়ের শিকার হয় প্রথম বর্ষ বাংলা বিভাগের ওই পড়ুয়া।

নির্যাতন শুরু হয় ৪ তলার একটি ঘরে। এরপর ৩ তলার একের পর এক ঘরে এনে ইন্ট্রো নেওয়া শুরু হয়। নগ্ন করে ‘ইন্ট্রো’ নেওয়া হয়। ১ ঘণ্টা ৩৪ মিনিট ধরে কার্যত গোটা হস্টেল জুড়ে চলেছিল চরম শারীরিক ও মানসিক নির্যাতন। এরপর রাত ১১টা ৪৫ মিনিটে হস্টেলের নিচে প্রথম বর্ষের পড়ুয়াকে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশের দাবি, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। ধৃতদের মুখোমুখি জেরা করে আরও তথ্য পাওয়া যাবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...