Friday, April 3, 2026

রাহুলের প্রত্যাবর্তন, ফিরে পেলেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ

Date:

Share post:

শীর্ষ আদালত(Supreme Court) সাজায় স্থগিতাদেশ দেওয়ার পর সাংসদ পদ ফিরে পেয়েছিলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। এবার সংসদের স্থায়ী কমিটির সদস্যপদও ফিরে পেলেন কেরলের ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ(Congress MP)। প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। সম্প্রতি লোকসভা সচিবালয়ের বুলেটিনে এ কথা জানানো হয়েছে।

মোদি পদবি অবমাননা মামলায় রাহুলকে গত ২৩ মার্চ দোষী সাব্যস্ত করেছিল সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত। তাঁকে দু’বছরের কারাদণ্ডের সাজাও দিয়েছিলেন সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। ওই শাস্তির ফলেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায়। সাংসদ পদ খোয়ানোর সময় রাহুল সংসদীয় প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিরই সদস্য ছিলেন। স্বাভাবিকভাবে সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয় রাহুলকে। তবে গত ৪ অগস্ট শীর্ষ আদালতের তরফে রাহুলের সাজায় স্থগিতাদেশ দেওয়ার ৪৮ ঘণ্টা পর, ৭ অগস্ট রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল রাহুলকে।

রাহুলের পাশাপাশি পঞ্জাবের জলন্ধরের নবনির্বাচিত ‘আপ’ সাংসদ সুশীল কুমার রিঙ্কুকেও সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ দেওয়ার কথা জানানো হয়েছে লোকসভা সচিবালয়ের তরফে। সাংসদ রিঙ্কু পেয়েছেন কৃষি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যপদ।

Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...