Saturday, April 4, 2026

কেরলে বন্দে ভারত এক্সপ্রেসের লক্ষ্য করে ফের ছোড়া হল ঢিল, ভাঙল বাতানুকুল কামরার জানলার কাচ

Date:

Share post:

মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পর থেকেই একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই সেমি-হাইস্পিড ট্রেনটি। গোটা দেশজুড়েই কখনও খাবারে আরশোলা, কখনও যান্ত্রিক গোলযোগ,কখনও পশুর ধাক্কা! দিনরাতের লেগেই রয়েছে অঘটন। এবার আবারও পাথর ছোড়ার অভিযোগ উঠল কেরলে।ঘটনায় তিরুঅনন্তপুরমগামী বন্দে ভারতের বাতানুকুল কামরার জানালার কাচ ভেঙে গিয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ ফের বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তি! স্টেশনে ২ ঘণ্টা দাঁড়িয়ে ট্রেন
কাসারাগোদ থেকে তিরুঅনন্তপুরমগামী চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। রেল সূত্রে খবর, বুধবার বিকেল ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে ভাটাকারার কাছে ট্রেনের সি-৮ কামরার একটি জানালা লক্ষ্য করে উড়ে আসে ঢিল। এর জেরে ভেঙে যায় শীতাতপ নিয়ন্ত্রিত কামরার জানালার কাচ। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে এই ঘটনায় কারও আঘাত লাগেনি। লিউকোপ্লাস্টার দিয়ে জানালার কাচ সেঁটে আবার গন্তব্যে রওনা দেয় বন্দে ভারত ট্রেনটি। এক রেলকর্মী বলেন, ‘‘এই ঘটনায় কেউ আহত হননি। কাচটি বাইরে থেকে ভেঙে গিয়েছে। ভিতরে কিছু হয়নি।’’
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় ম্যাঙ্গালুরু-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস এবং নেত্রাবতী এক্সপ্রেসে পাথর হামলা হয়। ঢিলের ঘায়ে চুরমার হয়ে যায় দু’টি ট্রেনের বাতানুকুল কামরার একাধিক জানালা। তার ৭২ ঘণ্টার মধ্যে সেই কেরলেই পাথরের ঘায়ে ভাঙল বন্দে ভারতের কামরার জানালার কাচ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...