Saturday, April 4, 2026

ঘূর্ণাবতের জের! সকালেই বৃষ্টিস্নাত তিলোত্তমা, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বঙ্গোপসাগরে চোখরাঙাচ্ছে ঘূর্ণাবত। এর জেরে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যজুড়ে বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভ্যাপসা গরম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

আরও পড়ুনঃ কেরলে বন্দে ভারত এক্সপ্রেসের লক্ষ্য করে ফের ছোড়া হল ঢিল, ভাঙল বাতানুকুল কামরার জানলার কাচ
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। তার অভিমুখ রয়েছে ওড়িশার দিকে। অপরদিকে আরও একটি ঘূর্ণাবত রয়েছে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা।
এই ঘূর্ণাবতের জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৬ ডিগ্রি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৫ শতাংশ।অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। রবিবারের পর থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...