Monday, June 22, 2026

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

Date:

Share post:

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সফর চলাকালীন শুক্রবার জাপানের টোকিওতে (Tokyo) প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের (Justice Radhabinod Pal) স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। জেডিইউয়ের সঞ্জয় ঝার নেতৃত্বে কেন্দ্রের ৯ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন অভিষেক। বৃহস্পতিবার জাপানের ভারতীয় দূতাবাসে আলোচনার পর শুক্রবার সকালে টোকিওর ইয়াসুকুনি মঠে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে ভারত ও জাপানের ইতিহাসে উল্লেখিত অন্যতম দায়িত্বশীল বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন ও শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক। এদিন সকালে তিনি রাসবিহারী বসুর সমাধিস্থলেও গিয়েও কিছুটা সময় কাটান।

 

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...